শিরোনাম
চুয়াডাঙ্গায় মাথাভাঙ্গা নদী থেকে মরদেহ উদ্ধার, পিবিআইয়ে মিলল পরিচয় সিরাজগঞ্জে বিকল ট্রাকে বাসের ধাক্কা, নিহত দুই ট্রাকচালক টাঙ্গাইল-৫ আসনের সাবেক এমপি মীর মাজেদুর রহমানের ইন্তেকাল নবাবগঞ্জে ছাদে বিশেষ কৌশলে গাঁজা চাষ, যুবক আটক কমলনগরে ইসলামী আন্দোলনের নতুন কমিটি গঠন নজরুল বর্ষে আসছে তুলতুলের ‘ছোটদের নজরুল’ কমলনগরে মেঘনার চর দখল নিয়ে উত্তেজনা রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা, আতঙ্কে নদীপাড়ের বাসিন্দারা তাড়াশে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন তানোরে পুলিশের আয়োজনে আন্তঃইউনিয়ন কাবাডি টুর্নামেন্ট কামারগাঁকে হারিয়ে চ্যাম্পিয়ন তানোর পৌরসভা নাসিরনগরে লুডু খেলায় ভুল ধরিয়ে দেওয়াকে কেন্দ্র করে যুবক নিহত
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন

ভোলাহাটে মহানন্দা নদীতে অভিযানে ৪৫টি চায়না দুয়ারী জাল জব্দ

প্রতিবেদকের নাম / ২৮ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ৩ আগস্ট, ২০২৬

 

স্টাফ রিপোর্টার | ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ)

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার মহানন্দা নদীতে অবৈধ মৎস্য আহরণ প্রতিরোধে পরিচালিত বিশেষ অভিযান ও ভ্রাম্যমাণ আদালতে ৪৫টি অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করা হয়েছে।

সোমবার (৩ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার গিলাবাড়ী এলাকার মহানন্দা নদীতে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযান চলাকালে নদী থেকে ৪৫টি চায়না দুয়ারী জাল উদ্ধার করা হয়। পরে জব্দকৃত জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ধ্বংস করা জালগুলোর আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ৮০ হাজার টাকা।

অভিযানে উপস্থিত ছিলেন ভোলাহাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সানাউল মোর্শেদ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার, ভোলাহাট থানা পুলিশের সদস্য এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সদস্যরা।

মৎস্য বিভাগের কর্মকর্তারা জানান, নদীর প্রাকৃতিক মৎস্যসম্পদ রক্ষা এবং অবৈধ জাল ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
03 August 2026

ভোলাহাটে মহানন্দা নদীতে অভিযানে ৪৫টি চায়না দুয়ারী জাল জব্দ

www.dainikkagoj.com
03 August 2026

ভোলাহাটে মহানন্দা নদীতে অভিযানে ৪৫টি চায়না দুয়ারী জাল জব্দ

www.dainikkagoj.com