শিরোনাম
টাঙ্গাইল-৫ আসনের সাবেক এমপি মীর মাজেদুর রহমানের ইন্তেকাল নবাবগঞ্জে ছাদে বিশেষ কৌশলে গাঁজা চাষ, যুবক আটক কমলনগরে ইসলামী আন্দোলনের নতুন কমিটি গঠন নজরুল বর্ষে আসছে তুলতুলের ‘ছোটদের নজরুল’ কমলনগরে মেঘনার চর দখল নিয়ে উত্তেজনা রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা, আতঙ্কে নদীপাড়ের বাসিন্দারা তাড়াশে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন তানোরে পুলিশের আয়োজনে আন্তঃইউনিয়ন কাবাডি টুর্নামেন্ট কামারগাঁকে হারিয়ে চ্যাম্পিয়ন তানোর পৌরসভা নাসিরনগরে লুডু খেলায় ভুল ধরিয়ে দেওয়াকে কেন্দ্র করে যুবক নিহত শেরপুরে অনুদানের ফাঁদে বৃদ্ধার স্বর্ণের চেইন হাতিয়ে নিল প্রতারক চক্র ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধে ধর্মীয় নেতৃবৃন্দের ভূমিকা বিষয়ক কর্মশালা
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন

রামগতিতে পুলিশের জোরদার অভিযান, গ্রেফতার ৭ 

প্রতিবেদকের নাম / ৪৪ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১ আগস্ট, ২০২৬

মোখলেছুর রহমান ধনু

রামগতি -কমলনগর (লক্ষীপুর)প্রতিনিধি

লক্ষ্মীপুরের রামগতি থানা পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের দুই নেতাসহ মোট সাতজন আসামীকে গ্রেফতার করা হয়েছে। গত ৩১ জুলাই সন্ধ্যা থেকে ১ আগস্ট ভোর রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় একযোগ একাধিক টিম পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতদের মধ্যে লক্ষ্মীপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক লীগের সভাপতি জাকের হোসেন (৩৯) এবং ৩ নম্বর চর পোড়াগাছা ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি মোঃ গিয়াস উদ্দিন (৫৮) রয়েছেন। তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা রয়েছে।

এছাড়া অভিযানে সিআর সাজাপ্রাপ্ত আসামী রাবিয়া বেগমসহ বিভিন্ন নিয়মিত ও গ্রেফতারী পরোয়ানাভুক্ত আরও চারজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত অন্য আসামীরা হলেন জসিম উদ্দিন, মোঃ ইউসুফ, মোঃ ছকবির আহাম্মদ এবং মোঃ শামীম। তারা সকলেই রামগতি থানার বিভিন্ন এলাকার বাসিন্দা।

রামগতি থানা পুলিশ জানায়, নৈশকালীন এই বিশেষ অভিযানে গ্রেফতারকৃত ৭ আসামী ছাড়াও বিভিন্ন মামলার ১১টি রিকলসহ সর্বমোট ১৬টি ওয়ারেন্ট সফলতা ও দক্ষতার সাথে নিস্পত্তি করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদের আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হয়েছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়।

 

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
01 August 2026

রামগতিতে পুলিশের জোরদার অভিযান, গ্রেফতার ৭ 

www.dainikkagoj.com
01 August 2026

রামগতিতে পুলিশের জোরদার অভিযান, গ্রেফতার ৭ 

www.dainikkagoj.com