শিরোনাম
টাঙ্গাইল-৫ আসনের সাবেক এমপি মীর মাজেদুর রহমানের ইন্তেকাল নবাবগঞ্জে ছাদে বিশেষ কৌশলে গাঁজা চাষ, যুবক আটক কমলনগরে ইসলামী আন্দোলনের নতুন কমিটি গঠন নজরুল বর্ষে আসছে তুলতুলের ‘ছোটদের নজরুল’ কমলনগরে মেঘনার চর দখল নিয়ে উত্তেজনা রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা, আতঙ্কে নদীপাড়ের বাসিন্দারা তাড়াশে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন তানোরে পুলিশের আয়োজনে আন্তঃইউনিয়ন কাবাডি টুর্নামেন্ট কামারগাঁকে হারিয়ে চ্যাম্পিয়ন তানোর পৌরসভা নাসিরনগরে লুডু খেলায় ভুল ধরিয়ে দেওয়াকে কেন্দ্র করে যুবক নিহত শেরপুরে অনুদানের ফাঁদে বৃদ্ধার স্বর্ণের চেইন হাতিয়ে নিল প্রতারক চক্র ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধে ধর্মীয় নেতৃবৃন্দের ভূমিকা বিষয়ক কর্মশালা
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন

চাঁদা না পেয়ে পেঁপে গাছ কাটার অভিযোগের প্রতিবাদে লংগদুতে পিসিসিপির মানববন্ধন

প্রতিবেদকের নাম / ৪১ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১ আগস্ট, ২০২৬

 

মো. এরশাদ আলী, লংগদু প্রতিনিধি:

রাঙ্গামাটি শহরের আসামবস্তী ব্রাহ্মণটিলা এলাকায় এক পেঁপে বাগানে চাঁদা দাবি করে তা না পেয়ে ৮০০টিরও বেশি পেঁপে গাছ কেটে ফেলার অভিযোগের প্রতিবাদে এবং ঘটনায় জড়িতদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবিতে রাঙ্গামাটির লংগদু উপজেলায় বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ আগস্ট) বিকেল ৫টায় পার্বত্য চট্টগ্রাম বাঙালি ছাত্র পরিষদ (পিসিসিপি) লংগদু উপজেলা শাখার উদ্যোগে লংগদু প্রেসক্লাব সংলগ্ন প্রধান সড়কে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন পিসিসিপির লংগদু উপজেলা সভাপতি মো. সুমন তালুকদার। বক্তব্য দেন উপজেলা সাধারণ সম্পাদক মো. মনির হোসেন এবং ক্ষতিগ্রস্ত বাগান মালিক মো. খলিলুর রহমান।

বক্তারা অভিযোগ করেন, পার্বত্য চট্টগ্রামে বাঙালিরা বিভিন্ন সময়ে সশস্ত্র সন্ত্রাসী চক্রের হামলা ও চাঁদাবাজির শিকার হচ্ছেন। তাদের দাবি, রাঙ্গামাটির আসামবস্তী এলাকায় পেঁপে বাগানের মালিকের কাছে দুই ব্যক্তি চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ায় শুক্রবার দিবাগত রাতে বাগানের ৮০০টিরও বেশি পেঁপে গাছ কেটে ফেলা হয়। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তারা।

তারা ঘটনার সঙ্গে জড়িতদের আগামী ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানান।

ক্ষতিগ্রস্ত বাগান মালিক মো. খলিলুর রহমান বলেন, তিনি আসামবস্তী এলাকায় একটি পেঁপে বাগান গড়ে তুলেছেন। গত ২২ ও ২৩ জুলাই তার বাগানের কেয়ারটেকারের কাছে ফোন করে চাঁদা দাবি করা হয় এবং মালিকের ফোন নম্বর চাওয়া হয়। নম্বর দিতে অস্বীকৃতি জানালে কেয়ারটেকারকে হুমকি দেওয়া হয় যে চাঁদা না দিলে বাগান পরিচালনা করা যাবে না এবং প্রশাসনও দীর্ঘদিন নিরাপত্তা দিতে পারবে না।

তিনি আরও বলেন, গত মঙ্গলবার দুই ব্যক্তি বাগানে এসে তাকে খোঁজ করেন। পরে বৃহস্পতিবার রাতে দুর্বৃত্তরা বাগানের ৮০০টিরও বেশি পেঁপে গাছ কেটে ফেলে। এ ঘটনায় তিনি রাঙ্গামাটি কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ক্ষতিপূরণ দাবি করেছেন।

মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে ক্ষতিগ্রস্ত বাগান মালিক, স্থানীয় বাসিন্দা

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
01 August 2026

চাঁদা না পেয়ে পেঁপে গাছ কাটার অভিযোগের প্রতিবাদে লংগদুতে পিসিসিপির মানববন্ধন

www.dainikkagoj.com
01 August 2026

চাঁদা না পেয়ে পেঁপে গাছ কাটার অভিযোগের প্রতিবাদে লংগদুতে পিসিসিপির মানববন্ধন

www.dainikkagoj.com