শিরোনাম
টাঙ্গাইল-৫ আসনের সাবেক এমপি মীর মাজেদুর রহমানের ইন্তেকাল নবাবগঞ্জে ছাদে বিশেষ কৌশলে গাঁজা চাষ, যুবক আটক কমলনগরে ইসলামী আন্দোলনের নতুন কমিটি গঠন নজরুল বর্ষে আসছে তুলতুলের ‘ছোটদের নজরুল’ কমলনগরে মেঘনার চর দখল নিয়ে উত্তেজনা রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা, আতঙ্কে নদীপাড়ের বাসিন্দারা তাড়াশে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন তানোরে পুলিশের আয়োজনে আন্তঃইউনিয়ন কাবাডি টুর্নামেন্ট কামারগাঁকে হারিয়ে চ্যাম্পিয়ন তানোর পৌরসভা নাসিরনগরে লুডু খেলায় ভুল ধরিয়ে দেওয়াকে কেন্দ্র করে যুবক নিহত শেরপুরে অনুদানের ফাঁদে বৃদ্ধার স্বর্ণের চেইন হাতিয়ে নিল প্রতারক চক্র ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধে ধর্মীয় নেতৃবৃন্দের ভূমিকা বিষয়ক কর্মশালা
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন

দর্শনায় শিশুকে পাশে রেখে ট্রেনের নিচে কাটা পড়ে নারীর মৃত্যু

প্রতিবেদকের নাম / ৪৪ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১ আগস্ট, ২০২৬

 

মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধি:

চুয়াডাঙ্গার দর্শনায় চার বছর বয়সী শিশুকে নিরাপদে পাশে রেখে চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে নিলুফা (৩০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। ঘটনাটি শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে দর্শনা হল্ট স্টেশনে ঘটে।

নিহত নিলুফা দর্শনা ডিহি কৃষ্ণপুর গ্রামের রেজাউলের মেয়ে এবং দামুড়হুদা উপজেলার জয়রামপুর গ্রামের নজরুল ইসলাম রনির স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ট্রেন স্টেশনে প্রবেশের মুহূর্তে নিলুফা তার সঙ্গে থাকা প্রায় চার বছর বয়সী শিশুকে রেললাইনের পাশে রেখে ট্রেনের নিচে চলে যান। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন ও রেলওয়ে পুলিশ দ্রুত তাকে উদ্ধার করে দর্শনা তরফদার ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সময় তার সঙ্গে থাকা শিশুটি অক্ষত ছিল। পরে রেলওয়ে পুলিশ শিশুটিকে নিজেদের হেফাজতে নিয়ে স্বজনদের কাছে হস্তান্তর করে।

দর্শনা রেলওয়ে জিআরপি থানার এসআই রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। নিহতের ব্যবহৃত মোবাইল ফোনের মাধ্যমে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
01 August 2026

দর্শনায় শিশুকে পাশে রেখে ট্রেনের নিচে কাটা পড়ে নারীর মৃত্যু

www.dainikkagoj.com
01 August 2026

দর্শনায় শিশুকে পাশে রেখে ট্রেনের নিচে কাটা পড়ে নারীর মৃত্যু

www.dainikkagoj.com