শিরোনাম
টাঙ্গাইল-৫ আসনের সাবেক এমপি মীর মাজেদুর রহমানের ইন্তেকাল নবাবগঞ্জে ছাদে বিশেষ কৌশলে গাঁজা চাষ, যুবক আটক কমলনগরে ইসলামী আন্দোলনের নতুন কমিটি গঠন নজরুল বর্ষে আসছে তুলতুলের ‘ছোটদের নজরুল’ কমলনগরে মেঘনার চর দখল নিয়ে উত্তেজনা রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা, আতঙ্কে নদীপাড়ের বাসিন্দারা তাড়াশে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন তানোরে পুলিশের আয়োজনে আন্তঃইউনিয়ন কাবাডি টুর্নামেন্ট কামারগাঁকে হারিয়ে চ্যাম্পিয়ন তানোর পৌরসভা নাসিরনগরে লুডু খেলায় ভুল ধরিয়ে দেওয়াকে কেন্দ্র করে যুবক নিহত শেরপুরে অনুদানের ফাঁদে বৃদ্ধার স্বর্ণের চেইন হাতিয়ে নিল প্রতারক চক্র ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধে ধর্মীয় নেতৃবৃন্দের ভূমিকা বিষয়ক কর্মশালা
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন

ভাঙ্গুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে জামায়াতে ইসলামীর গণমিছিল ও সমাবেশ

প্রতিবেদকের নাম / ৩৩ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১ আগস্ট, ২০২৬

 

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি:

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে পাবনার ভাঙ্গুড়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ভাঙ্গুড়া উপজেলা শাখার উদ্যোগে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ আগস্ট) বিকেলে উপজেলার গোলচত্বরে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ভাঙ্গুড়া উপজেলা শাখার আমির মাওলানা মহির উদ্দিন।

সমাবেশে বক্তব্য দেন ভাঙ্গুড়া সদর ইউনিয়নের সভাপতি ও সাবেক অধ্যক্ষ আহমেদ হালিম মাজহার নুর, ভাঙ্গুড়া বাজার ইউনিটের সভাপতি আলহাজ মো. হাফিজ উদ্দিন বাহার, ভাঙ্গুড়া পৌরসভা শাখার সভাপতি গোলাম মোস্তফা বাবলু, খানমরিচ ইউনিয়নের আমির অধ্যাপক আবুল কালাম আজাদ, মাওলানা খালেদ মোশারফ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোহাম্মদ কুদরত আলী এবং সাধারণ সম্পাদক মো. আব্দুল মালেক।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুব ক্রীড়া বিভাগের সভাপতি মোহাম্মদ আব্দুছ সাদিক।

বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাদের আত্মত্যাগের কথা স্মরণ করেন। তারা দেশ ও জনগণের কল্যাণে ঐক্য, ন্যায়বিচার এবং গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানান।

সমাবেশ শেষে ভাঙ্গুড়া স্মৃতিসৌধ চত্বর থেকে একটি বর্ণাঢ্য গণমিছিল বের হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সমাবেশস্থলে এসে শেষ হয়। এতে দলীয় নেতাকর্মী, সমর্থক এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
01 August 2026

ভাঙ্গুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে জামায়াতে ইসলামীর গণমিছিল ও সমাবেশ

www.dainikkagoj.com
01 August 2026

ভাঙ্গুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে জামায়াতে ইসলামীর গণমিছিল ও সমাবেশ

www.dainikkagoj.com