শিরোনাম
দুর্গাপুরের খানাখন্দের সড়ক সংস্কারে এগিয়ে এলেন বিএনপি নেতা মীম বিশেষজ্ঞ মূল্যায়ন ছাড়াই বড় সরদার বাড়ি মেরামতের অভিযোগ স্বাধীন বিশেষজ্ঞ দলের কারিগরি মূল্যায়নের দাবি তাড়াশে জাতীয় উৎপাদনশীলতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা বারহাট্টায় ভুয়া ডেন্টাল চিকিৎসককে ২৫ হাজার টাকা জরিমানা, চেম্বার বন্ধের নির্দেশ বদলগাছীতে জমি বিরোধের জেরে পিতা-পুত্রকে হামলা, হাসপাতালে ভর্তি ভাঙ্গুড়া থেকে অসুস্থ গরু কিনে মাংস বিক্রির চেষ্টা, ফরিদপুরে দুজন আটক ময়মনসিংহে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা কয়রার ফতেকাটি মাদ্রাসা এখন এলাকার গর্ব সোনারগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযান, আটক ৯; ইয়াবা ও হেরোইন উদ্ধার দুই বছর ধরে বন্ধ অটিজম স্কুল, থমকে আছে ১০৮ শিশুর শিক্ষা
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন

সোনারগাঁয়ে পুকুরে ডুবে ৮ বছরের শিশুর মৃত্যু, আহত ১

প্রতিবেদকের নাম / ৩৮ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

 

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পৌরসভার চিলারবাগ এলাকায় পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে আয়ান (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। একই ঘটনায় রোজা নামে অপর এক শিশু গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। শুক্রবার (৩১ জুলাই) সকাল ১১টার দিকে শহীদ মজনু পার্ক সংলগ্ন একটি পুকুরে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে আয়ান, রোজা ও শান্তা নামে তিন শিশু চিলারবাগ এলাকার শহীদ মজনু পার্কসংলগ্ন একটি পুকুরে গোসল করতে যায়। এ সময় স্থানীয় কয়েকজন তাদের বাড়ি ফিরে যেতে বললেও তারা তা শোনেনি। কিছুক্ষণ পর শান্তা বাড়ি ফিরে গেলেও আয়ান ও রোজা পুকুরেই থেকে যায়। একপর্যায়ে তারা পানিতে তলিয়ে যায়।

পরিবারের সদস্যরা শিশুদের খোঁজাখুঁজি শুরু করলে স্থানীয়দের কাছ থেকে জানতে পারেন, আয়ান ও রোজা পুকুরে গোসল করছিল। পরে স্বজনরা পুকুরে নেমে তাদের উদ্ধার করে প্রথমে প্রাথমিক চিকিৎসা দেন এবং পরে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আয়ানের অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রোজা বর্তমানে চিকিৎসাধীন রয়েছে।

নিহত আয়ান সোনারগাঁ উপজেলার সনমান্দি ইউনিয়নের গোপেরবাগ এলাকার জামাল হোসেনের ছেলে। সে নানীর বাড়িতে বেড়াতে এসেছিল। আয়ান ও রোজা সম্পর্কে মামা-খালা।

এ মর্মান্তিক ঘটনায় দুই পরিবারের পাশাপাশি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা শিশুদের নিরাপত্তায় অভিভাবকদের আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
31 July 2026

সোনারগাঁয়ে পুকুরে ডুবে ৮ বছরের শিশুর মৃত্যু, আহত ১

www.dainikkagoj.com
31 July 2026

সোনারগাঁয়ে পুকুরে ডুবে ৮ বছরের শিশুর মৃত্যু, আহত ১

www.dainikkagoj.com