শিরোনাম
সোনারগাঁওয়ে অবৈধ চুনা কারখানার কাঁচামালসহ ট্রাক আটক নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের নতুন কমিটি ঘোষণা কমলনগরে চরম নিরাপত্তা ঝুঁকিতে খাদ্যগুদাম;  লাইটিং ব্যবস্হা জরুরী রামগতিতে ইউপি কার্যালয়ে চুরি, নথিপত্রে আগুন ৮নং দেশিগ্রাম গুড়পিপুল ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে হাফিজুর রহমানের গণসংযোগ ও দোয়া কামনা ময়মনসিংহে ৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার সলঙ্গায় ৪২৩ গ্রাম হেরোইনসহ দুই নারী মাদক সরবরাহকারী গ্রেপ্তার তাড়াশে আগুনে পুড়ে ছাই গরুর খাবারের খড়, থানায় জিডি কমলনগরে দাবিকৃত ১০ লাখ টাকা না পেয়ে বসতবাড়ির গাছ কাটার অভিযোগ কমলনগর প্রেসক্লাবে এমপি বীথিকা বিনতে হোসাইনের ক্রীড়া সামগ্রী প্রদান
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন

আগামী ১২ ও ১৩ জুলাই নওগাঁর চার উপজেলায় এনসিপির ‘জুলাই পদযাত্রা’ ও সমাবেশ

প্রতিবেদকের নাম / ২২ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১১ জুলাই, ২০২৬

 

বুলবুল আহম্মেদ (বুলু)

নওগাঁ জেলা প্রতিনিধি:

গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সীমান্ত সুরক্ষার দাবিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঘোষিত ‘জুলাই পদযাত্রা-২০২৬’ কর্মসূচির অংশ হিসেবে আগামী ১২ ও ১৩ জুলাই নওগাঁ জেলার চারটি উপজেলায় পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হবে।

দলটির ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ১২ জুলাই (রবিবার) বিকেল ৩টায় পোরশা উপজেলা এবং সন্ধ্যা ৬টায় নিয়ামতপুর উপজেলায় পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হবে।

পরদিন ১৩ জুলাই (সোমবার) বিকেল ৩টায় বদলগাছী উপজেলা এবং সন্ধ্যা ৬টায় ধামইরহাট উপজেলায় একই ধরনের কর্মসূচির আয়োজন করা হয়েছে।

এনসিপির প্রকাশিত সূচি অনুযায়ী, দলের কেন্দ্রীয় নেতারা এসব কর্মসূচিতে অংশ নিয়ে বক্তব্য রাখবেন। কর্মসূচিকে কেন্দ্র করে সংশ্লিষ্ট উপজেলাগুলোতে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রস্তুতি ও উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

দলটির পক্ষ থেকে ‘জুলাই পদযাত্রা-২০২৬’ কর্মসূচি সফল করতে সর্বস্তরের জনগণকে পদযাত্রা ও সমাবেশে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
11 July 2026

আগামী ১২ ও ১৩ জুলাই নওগাঁর চার উপজেলায় এনসিপির ‘জুলাই পদযাত্রা’ ও সমাবেশ

www.dainikkagoj.com
11 July 2026

আগামী ১২ ও ১৩ জুলাই নওগাঁর চার উপজেলায় এনসিপির ‘জুলাই পদযাত্রা’ ও সমাবেশ

www.dainikkagoj.com