শিরোনাম
তাড়াশে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন তানোরে পুলিশের আয়োজনে আন্তঃইউনিয়ন কাবাডি টুর্নামেন্ট কামারগাঁকে হারিয়ে চ্যাম্পিয়ন তানোর পৌরসভা নাসিরনগরে লুডু খেলায় ভুল ধরিয়ে দেওয়াকে কেন্দ্র করে যুবক নিহত শেরপুরে অনুদানের ফাঁদে বৃদ্ধার স্বর্ণের চেইন হাতিয়ে নিল প্রতারক চক্র ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধে ধর্মীয় নেতৃবৃন্দের ভূমিকা বিষয়ক কর্মশালা নাগেশ্বরীতে ১০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১ পুলিশের অভিযানে খালের কচুরিপানার নিচ থেকে মাদক কারবারি আটক রিফিল ছাড়াই ফায়ার এক্সটিংগুইশারে নকল স্টিকার, কর্মকর্তা টেকনাফে বদলি ফেরত এলো হাওড়ের ফসল রক্ষা বাঁধের ২,৬৪৪ সিসি ব্লক সোনারগাঁওয়ে সওজের জায়গায় অবৈধ পাঁচ শতাধিক দোকান-স্থাপনা উচ্ছেদ সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের নতুন কমিটি ঘোষণা

প্রতিবেদকের নাম / ৬২ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

 

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

হেফাজতে ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে মাওলানা আব্দুল আউয়ালকে সভাপতি, মুফতি বশিরুল্লাহকে সাধারণ সম্পাদক এবং মাওলানা মহিউদ্দিন খানকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) বাদ জোহর নারায়ণগঞ্জ শহরের ডিআইটি জামে মসজিদে আয়োজিত এক অনুষ্ঠানে এ কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে হেফাজতে ইসলামের নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন পর্যায়ের আলেম-ওলামা ও মুসল্লিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার পাশাপাশি ইসলামী মূল্যবোধ, দেশের স্বার্থ ও মুসলিম উম্মাহর কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

নবগঠিত কমিটির সাংগঠনিক সম্পাদক মাওলানা মহিউদ্দিন খান বলেন, হেফাজতে ইসলাম বাংলাদেশ একটি আদর্শভিত্তিক সংগঠন। ইসলামী মূল্যবোধ ও মুসলিম উম্মাহর স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করা হবে। নারায়ণগঞ্জে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করতে নেতাকর্মী ও আলেম-ওলামাদের সঙ্গে সমন্বয় করে কাজ করা হবে।

তিনি আরও বলেন, দেশ ও জাতির কল্যাণে ইসলামী মূল্যবোধের প্রসার এবং শান্তি-সম্প্রীতি বজায় রাখতে হেফাজতে ইসলাম দায়িত্বশীল ভূমিকা পালন করবে।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানান, সংগঠনের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে জেলার প্রতিটি স্তরে সাংগঠনিক কার্যক্রম জোরদার করা হবে। পাশাপাশি আলেম-ওলামাদের ঐক্য আরও সুদৃঢ় করার উদ্যোগ নেওয়া হবে।

নতুন কমিটি ঘোষণার মধ্য দিয়ে নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
26 August 2026

নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের নতুন কমিটি ঘোষণা

www.dainikkagoj.com
26 August 2026

নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের নতুন কমিটি ঘোষণা

www.dainikkagoj.com