শিরোনাম
সোনারগাঁওয়ে অবৈধ চুনা কারখানার কাঁচামালসহ ট্রাক আটক নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের নতুন কমিটি ঘোষণা কমলনগরে চরম নিরাপত্তা ঝুঁকিতে খাদ্যগুদাম;  লাইটিং ব্যবস্হা জরুরী রামগতিতে ইউপি কার্যালয়ে চুরি, নথিপত্রে আগুন ৮নং দেশিগ্রাম গুড়পিপুল ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে হাফিজুর রহমানের গণসংযোগ ও দোয়া কামনা ময়মনসিংহে ৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার সলঙ্গায় ৪২৩ গ্রাম হেরোইনসহ দুই নারী মাদক সরবরাহকারী গ্রেপ্তার তাড়াশে আগুনে পুড়ে ছাই গরুর খাবারের খড়, থানায় জিডি কমলনগরে দাবিকৃত ১০ লাখ টাকা না পেয়ে বসতবাড়ির গাছ কাটার অভিযোগ কমলনগর প্রেসক্লাবে এমপি বীথিকা বিনতে হোসাইনের ক্রীড়া সামগ্রী প্রদান
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন

সোনারগাঁওয়ে অবৈধ চুনা কারখানার কাঁচামালসহ ট্রাক আটক

প্রতিবেদকের নাম / ১৪ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

 

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অবৈধ চুনা কারখানায় সরবরাহের জন্য আনা ১০ টন চুনাপাথরবোঝাই একটি ট্রাক আটক করেছে স্থানীয় এলাকাবাসী। বুধবার (২৬ আগস্ট) উপজেলার মেঘনা শিল্পনগরী ও মেঘনাঘাট এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয় সংসদ সদস্যের হস্তক্ষেপে ট্রাকটি প্রশাসনের জিম্মায় দেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সোনারগাঁওয়ের মেঘনা শিল্পনগরীসহ বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে প্রয়োজনীয় বৈধ কাগজপত্র ও পরিবেশগত ছাড়পত্র ছাড়াই কয়েকটি চুনা কারখানা পরিচালনার অভিযোগ রয়েছে। এসব কারখানার কারণে পরিবেশ ও জনস্বাস্থ্য হুমকির মুখে পড়ছে বলে অভিযোগ স্থানীয়দের।

বুধবার একটি চুনা কারখানার জন্য ১০ টন চুনাপাথর নিয়ে ট্রাকটি মেঘনাঘাট এলাকায় পৌঁছালে স্থানীয়রা সেটি আটকে দেন। এ সময় এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে খবর পেয়ে প্রশাসন ও জনপ্রতিনিধিরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে ট্রাকটি জব্দ করে থানায় নেওয়া হয়।

নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান বলেন, সোনারগাঁওয়ে কোনো অবৈধ কারখানা বা পরিবেশবিধ্বংসী কার্যক্রম চালাতে দেওয়া হবে না। এলাকাবাসী সচেতন হয়ে অবৈধ ফ্যাক্টরির কাঁচামালবোঝাই ট্রাক আটক করে সঠিক কাজ করেছেন। বিষয়টি জানার পর প্রশাসনকে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অবৈধ কারখানার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

তিতাস গ্যাস মেঘনাঘাট কার্যালয়ের ম্যানেজার সুরজিত সাহা বলেন, এলাকায় গ্যাস সংযোগ ও শিল্পপ্রতিষ্ঠানের কার্যক্রম নিয়ম অনুযায়ী তদারকি করা হয়। কোনো অবৈধ কারখানা গ্যাস সংযোগ বা অন্য কোনো সুবিধা ব্যবহার করলে এবং পরিবেশের ক্ষতি করলে তার বিরুদ্ধে দাপ্তরিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আটক করা চুনাপাথরের বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।

সোনারগাঁও থানার ওসি আব্দুল বারিক জানান, এলাকাবাসী পাথরবোঝাই একটি ট্রাক আটক করেছে—এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে স্থানীয় সংসদ সদস্যের নির্দেশ ও হস্তক্ষেপে ট্রাকটি জব্দ করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
26 August 2026

সোনারগাঁওয়ে অবৈধ চুনা কারখানার কাঁচামালসহ ট্রাক আটক

www.dainikkagoj.com
26 August 2026

সোনারগাঁওয়ে অবৈধ চুনা কারখানার কাঁচামালসহ ট্রাক আটক

www.dainikkagoj.com