শিরোনাম
তাড়াশে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন তানোরে পুলিশের আয়োজনে আন্তঃইউনিয়ন কাবাডি টুর্নামেন্ট কামারগাঁকে হারিয়ে চ্যাম্পিয়ন তানোর পৌরসভা নাসিরনগরে লুডু খেলায় ভুল ধরিয়ে দেওয়াকে কেন্দ্র করে যুবক নিহত শেরপুরে অনুদানের ফাঁদে বৃদ্ধার স্বর্ণের চেইন হাতিয়ে নিল প্রতারক চক্র ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধে ধর্মীয় নেতৃবৃন্দের ভূমিকা বিষয়ক কর্মশালা নাগেশ্বরীতে ১০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১ পুলিশের অভিযানে খালের কচুরিপানার নিচ থেকে মাদক কারবারি আটক রিফিল ছাড়াই ফায়ার এক্সটিংগুইশারে নকল স্টিকার, কর্মকর্তা টেকনাফে বদলি ফেরত এলো হাওড়ের ফসল রক্ষা বাঁধের ২,৬৪৪ সিসি ব্লক সোনারগাঁওয়ে সওজের জায়গায় অবৈধ পাঁচ শতাধিক দোকান-স্থাপনা উচ্ছেদ সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন

কমলনগরের চর বসু বাজারে ১৫ বছর কমিটি নেই, চরম নিরাপত্তাহীনতা

প্রতিবেদকের নাম / ২২০ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

 

 

​মোখলেছুর রহমান ধনু,

লক্ষ্মীপুর)প্রতিনিধি:

দীর্ঘ ১৫ বছর ধরে পরিচালনা কমিটি না থাকায় চরম নিরাপত্তাহীনতা ও অব্যবস্থাপনার মধ্যে দিন কাটাচ্ছেন লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর কাদিরা ইউনিয়নের ‘চর বসু বাজার’এর ব্যবসায়ী ও ক্রেতারা। প্রশাসনিক নজরদারির অভাবে বাজারে চুরি, অবৈধ দোকান দখল এবং চরম আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে।

​স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, কার্যকর কমিটি কিংবা স্থানীয় জনপ্রতিনিধিদের সক্রিয় ভূমিকা না থাকায় বাজারে কোনো ধরনের সালিশ-বিচার হচ্ছে না। ফলে তুচ্ছ ঘটনা কেন্দ্র করে প্রতিনিয়ত মারামারির ঘটনা ঘটছে। এই নিরাপত্তা ঝুঁকির কারণে নতুন কোনো ব্যবসায়ী বা বাইরের বিনিয়োগকারীরা এখানে ব্যবসা করতে সাহস পাচ্ছেন না, যা বাজারের অর্থনৈতিক বিকাশকে পুরোপুরি থমকে দিয়েছে।

​একইসঙ্গে সরকার প্রতি বছর এই বাজার থেকে মোটা অঙ্কের রাজস্ব ও ইজারা আদায় করলে ও অবকাঠামোগত কোনো উন্নয়ন। সঠিক তদারকি না থাকায় পরিচ্ছন্নতার অভাবের পাশাপাশি বিদ্যুৎ সংযোগ ও খাজনা আদায়ে অসাধু চক্রের হাতে হয়রানির শিকার হচ্ছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। এমনকি বাজারে আসা নারী ক্রেতারাও ইভটিজিংয়ের শিকার হচ্ছেন বলে জানান ভুক্তভোগীরা।

​ব্যবসায়ী মো. মানিক, মো. আজাদ ও ইউছুফ মাঝি জানান, বাজারের অবৈধ দখলদারিত্ব বন্ধ ও প্রশাসনিক শৃঙ্খলা ফেরাতে দ্রুত একটি শক্তিশালী পরিচালনা কমিটি গঠন করা প্রয়োজন। এজন্য তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) জরুরি হস্তক্ষেপ চেয়েছেন।

​এ বিষয়ে কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাহাত উজ জামান জানান, সরকারি নিয়ম অনুযায়ী বাজার ব্যবস্থাপনা কমিটির নেতৃত্বে থাকেন সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান। তবে বাজারের সার্বিক শৃঙ্খলা রক্ষায় ব্যবসায়ীরা যদি নিজ উদ্যোগে কমিটি গঠন করতে চান, তবে উপজেলা প্রশাসন থেকে সব ধরনের প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হবে।

 

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
27 August 2026

কমলনগরের চর বসু বাজারে ১৫ বছর কমিটি নেই, চরম নিরাপত্তাহীনতা

www.dainikkagoj.com
27 August 2026

কমলনগরের চর বসু বাজারে ১৫ বছর কমিটি নেই, চরম নিরাপত্তাহীনতা

www.dainikkagoj.com