শিরোনাম
কমলনগরের চর বসু বাজারে ১৫ বছর কমিটি নেই, চরম নিরাপত্তাহীনতা সোনারগাঁওয়ে অবৈধ চুনা কারখানার কাঁচামালসহ ট্রাক আটক নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের নতুন কমিটি ঘোষণা কমলনগরে চরম নিরাপত্তা ঝুঁকিতে খাদ্যগুদাম;  লাইটিং ব্যবস্হা জরুরী রামগতিতে ইউপি কার্যালয়ে চুরি, নথিপত্রে আগুন ৮নং দেশিগ্রাম গুড়পিপুল ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে হাফিজুর রহমানের গণসংযোগ ও দোয়া কামনা ময়মনসিংহে ৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার সলঙ্গায় ৪২৩ গ্রাম হেরোইনসহ দুই নারী মাদক সরবরাহকারী গ্রেপ্তার তাড়াশে আগুনে পুড়ে ছাই গরুর খাবারের খড়, থানায় জিডি কমলনগরে দাবিকৃত ১০ লাখ টাকা না পেয়ে বসতবাড়ির গাছ কাটার অভিযোগ
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন

রামগতিতে ইউপি কার্যালয়ে চুরি, নথিপত্রে আগুন

প্রতিবেদকের নাম / ৪২ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

 

মোখলেছুর রহমান ধনু

​ লক্ষ্মীপুর প্রতিনিধি,

​লক্ষ্মীপুরের রামগতির চরআলগী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে দুঃসাহসিক চুরি ও নথিপত্রে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৫ আগস্ট) গভীর রাতে রামদয়াল বাজারে অবস্থিত পরিষদ কার্যালয়ে এ ঘটনা ঘটে।

​স্থানীয় সূত্রে জানা যায়, একদল দুর্বৃত্ত ইউপি সচিবের রুমের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। তারা সচিব ও উদ্যোক্তার কক্ষের দুটি আলমারি ভাঙচুর করে নগদ ৪৪ হাজার টাকা লুটে নেয়। এ সময় গুরুত্বপূর্ণ ফাইলপত্র এলোমেলো ছড়িয়ে-ছিটিয়ে ফেলে কয়েকটিতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। যাওয়ার সময় ঘটনাস্থলে গ্রিল কাটার কাজে ব্যবহৃত লোহার সাবল ও হাতুড়ি ফেলে রেখে যায় তারা।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে কার্যালয়ে গিয়ে ভাঙচুর ও নথিপত্র পোড়ানোর চিত্র দেখে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং রামগতি থানার ওসিকে অবহিত করা হয়।

ঢাকার হাসপাতালে চিকিৎসাধীন ইউপি চেয়ারম্যান জাকির হোসেন লিটন চৌধুরীকেও বিষয়টি জানানো হয়েছে।

​তিনি আরও জানান, ইউপি সচিব মো. ইউসুফ মঙ্গলবার অফিস শেষে পারিবারিক কাজে রংপুর অবস্থান করছেন। তিনি ফিরে না এলে ঠিক কী পরিমাণ ও কোন কোন গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে গেছে বা চুরি হয়েছে তা নিশ্চিত হওয়া যাচ্ছে না।

​রামগতি থানার অফিসার ইনচার্জ (ওসি) লিটন দেওয়ান জানান, খবর পেয়ে রামগতি সার্কেল স্যারসহ তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং লিখিত অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
26 August 2026

রামগতিতে ইউপি কার্যালয়ে চুরি, নথিপত্রে আগুন

www.dainikkagoj.com
26 August 2026

রামগতিতে ইউপি কার্যালয়ে চুরি, নথিপত্রে আগুন

www.dainikkagoj.com