শিরোনাম
সোনারগাঁওয়ে অবৈধ চুনা কারখানার কাঁচামালসহ ট্রাক আটক নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের নতুন কমিটি ঘোষণা কমলনগরে চরম নিরাপত্তা ঝুঁকিতে খাদ্যগুদাম;  লাইটিং ব্যবস্হা জরুরী রামগতিতে ইউপি কার্যালয়ে চুরি, নথিপত্রে আগুন ৮নং দেশিগ্রাম গুড়পিপুল ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে হাফিজুর রহমানের গণসংযোগ ও দোয়া কামনা ময়মনসিংহে ৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার সলঙ্গায় ৪২৩ গ্রাম হেরোইনসহ দুই নারী মাদক সরবরাহকারী গ্রেপ্তার তাড়াশে আগুনে পুড়ে ছাই গরুর খাবারের খড়, থানায় জিডি কমলনগরে দাবিকৃত ১০ লাখ টাকা না পেয়ে বসতবাড়ির গাছ কাটার অভিযোগ কমলনগর প্রেসক্লাবে এমপি বীথিকা বিনতে হোসাইনের ক্রীড়া সামগ্রী প্রদান
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন

সিরাজগঞ্জে বজ্রাঘাতে পঞ্চম শ্রেণির স্কুলছাত্রের মৃত্যু, শোকে স্তব্ধ বৈকুণ্ঠপুর গ্রাম

প্রতিবেদকের নাম / ৪০ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬

ফিরোজ আল আমিন

নিজস্ব প্রতিবেদক:

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের বৈকুণ্ঠপুর গ্রামে বজ্রাঘাতে রিয়াদ (১১) নামে এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে বাড়ির পাশের একটি পুকুরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে তার মৃত্যু হয়।

নিহত রিয়াদ বৈকুণ্ঠপুর গ্রামের সাইদুল ইসলামের ছেলে। তিনি স্থানীয় বৈকুণ্ঠপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে বাড়ির পাশের একটি পুকুরে মাছ ধরছিল রিয়াদ। এ সময় হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টি শুরু হয়। কিছুক্ষণের মধ্যেই বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়দের দাবি, ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পরিবারের সদস্যরা তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।

রিয়াদের আকস্মিক মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে। প্রতিবেশীরা জানান, রিয়াদ অত্যন্ত শান্ত, ভদ্র ও মেধাবী শিক্ষার্থী ছিল। তার অকাল মৃত্যুতে পুরো বৈকুণ্ঠপুর গ্রামে শোকের আবহ বিরাজ করছে।

এ বিষয়ে রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুজ্জামান জানান, বজ্রপাতে এক স্কুলছাত্রের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঘটনাটি সম্পর্কে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হয়েছে।

বর্ষাকালে বজ্রপাতের ঝুঁকি এড়াতে আবহাওয়া খারাপ হলে খোলা মাঠ, জলাশয় ও উঁচু স্থানে অবস্থান না করার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
09 July 2026

সিরাজগঞ্জে বজ্রাঘাতে পঞ্চম শ্রেণির স্কুলছাত্রের মৃত্যু, শোকে স্তব্ধ বৈকুণ্ঠপুর গ্রাম

www.dainikkagoj.com
09 July 2026

সিরাজগঞ্জে বজ্রাঘাতে পঞ্চম শ্রেণির স্কুলছাত্রের মৃত্যু, শোকে স্তব্ধ বৈকুণ্ঠপুর গ্রাম

www.dainikkagoj.com