শিরোনাম
দুর্গাপুরের খানাখন্দের সড়ক সংস্কারে এগিয়ে এলেন বিএনপি নেতা মীম বিশেষজ্ঞ মূল্যায়ন ছাড়াই বড় সরদার বাড়ি মেরামতের অভিযোগ স্বাধীন বিশেষজ্ঞ দলের কারিগরি মূল্যায়নের দাবি তাড়াশে জাতীয় উৎপাদনশীলতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা বারহাট্টায় ভুয়া ডেন্টাল চিকিৎসককে ২৫ হাজার টাকা জরিমানা, চেম্বার বন্ধের নির্দেশ বদলগাছীতে জমি বিরোধের জেরে পিতা-পুত্রকে হামলা, হাসপাতালে ভর্তি ভাঙ্গুড়া থেকে অসুস্থ গরু কিনে মাংস বিক্রির চেষ্টা, ফরিদপুরে দুজন আটক ময়মনসিংহে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা কয়রার ফতেকাটি মাদ্রাসা এখন এলাকার গর্ব সোনারগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযান, আটক ৯; ইয়াবা ও হেরোইন উদ্ধার দুই বছর ধরে বন্ধ অটিজম স্কুল, থমকে আছে ১০৮ শিশুর শিক্ষা
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:৪২ অপরাহ্ন

ভোলাহাটে বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করলেন এমপি ড. মু. মিজানুর রহমান, বিতরণ করলেন সেলাই মেশিন ও সিলিং ফ্যান

প্রতিবেদকের নাম / ৪১ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

 

এম. এস. আই শরীফ, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট) আসনের সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান বৃহস্পতিবার (২ জুলাই) ভোলাহাট উপজেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন। পরিদর্শন শেষে তিনি উপজেলার মডেল মসজিদ মিলনায়তনে গরিব-অসহায় মানুষ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে সেলাই মেশিন ও সিলিং ফ্যান বিতরণ করেন।

বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ক্লাব এবং একটি প্রতিবন্ধী শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মাঝে মোট ১৬টি সেলাই মেশিন ও ৪৬টি সিলিং ফ্যান বিতরণ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভোলাহাট থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল বারিক, উপজেলা প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) মো. আছহাবুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সুলতান আলীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

এ সময় সংসদ সদস্যের সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. শামসুদ্দিন আলকেশ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ডা. মো. লোকমান আলী, উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. তৌহিদুল ইসলাম, বায়তুল মাল সম্পাদক মাওলানা মো. আলাউদ্দিন ক্বারিসহ উপজেলা জামায়াতের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সুধীজনেরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণ এবং শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নে এ ধরনের সহায়তা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
02 July 2026

ভোলাহাটে বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করলেন এমপি ড. মু. মিজানুর রহমান, বিতরণ করলেন সেলাই মেশিন ও সিলিং ফ্যান

www.dainikkagoj.com
02 July 2026

ভোলাহাটে বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করলেন এমপি ড. মু. মিজানুর রহমান, বিতরণ করলেন সেলাই মেশিন ও সিলিং ফ্যান

www.dainikkagoj.com