শিরোনাম
তাড়াশ প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সভাপতি সাব্বির, সম্পাদক ছানোয়ার কমলনগরে ফেসবুক পোস্ট ঘিরে হামলা, বৃদ্ধ নিহত উল্লাপাড়ায় যুবককে কুপিয়ে হত্যা, থানায় মামলা; গ্রেপ্তার ১ তাড়াশে শিয়াল মারার বৈদ্যুতিক ফাঁদে গৃহবধূর মৃত্যু, আহত দুই শিশু নাসিরনগরে গোসল করতে গিয়ে নিখোঁজ, দুই দিন পর মেঘনায় মরদেহ উদ্ধার তোরাবগঞ্জে নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত লক্ষ্মীছড়ির সাঁওতালপাড়ায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী ভেড়ামারায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার প্রটোকল লঙ্ঘনের অভিযোগে রাজশাহীর বিভাগীয় কমিশনার স্ট্যান্ড রিলিজ সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৬
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন

নিজের মতো বাঁচা 

প্রতিবেদকের নাম / ১০৫ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ৮ মে, ২০২৬

 

তাছলিমা আক্তার মুক্তা

 

অংকে আমি ভীষণ দূর্বল

ইংরেজিতেও কাঁচা ,

বাংলা’টাকে ভালোবেসে

নিজের মতো বাঁচা ।

 

বাংলাতেও চলছে ভেজাল

বহু ভাষার মিশ্রণে ,

বাংলার সাথে ইংরেজিটা

বলছে জনে জনে ।

 

বাঙালিরা আজব মানুষ

ভাষার জন্য মরে ,

নিজের অধিকার আদায়ে

দিনরাত লড়াই করে ।

 

হাসি মুখে সেই ভাষাকে

বিকিয়ে দেয় অন্যে ,

এরাই নাকি রক্ত দিলো

বাংলা ভাষার জন্যে ।

 

ইংরেজিতে বলতে কথা

ট্রেনিং যখন করে ,

তখুনি ঠিক বাংলা ভাষা

গুমরে গুমরে মরে ।

 

বাংলা আমার মাতৃ ভাষা

আত্ম তৃপ্তির গান ,

বাংলা আমার মা জননী

দেহের ভেতর প্রাণ ।

 

গর্ব করে বাংলা বলবো

নিজের মতো করে ,

হয়তো সেটা এলোমেলো

শিক্ষিতদের ভীড়ে ।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
08 May 2026

নিজের মতো বাঁচা 

www.dainikkagoj.com
08 May 2026

নিজের মতো বাঁচা 

www.dainikkagoj.com