শিরোনাম
নবাবগঞ্জে ছাদে বিশেষ কৌশলে গাঁজা চাষ, যুবক আটক কমলনগরে ইসলামী আন্দোলনের নতুন কমিটি গঠন নজরুল বর্ষে আসছে তুলতুলের ‘ছোটদের নজরুল’ কমলনগরে মেঘনার চর দখল নিয়ে উত্তেজনা রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা, আতঙ্কে নদীপাড়ের বাসিন্দারা তাড়াশে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন তানোরে পুলিশের আয়োজনে আন্তঃইউনিয়ন কাবাডি টুর্নামেন্ট কামারগাঁকে হারিয়ে চ্যাম্পিয়ন তানোর পৌরসভা নাসিরনগরে লুডু খেলায় ভুল ধরিয়ে দেওয়াকে কেন্দ্র করে যুবক নিহত শেরপুরে অনুদানের ফাঁদে বৃদ্ধার স্বর্ণের চেইন হাতিয়ে নিল প্রতারক চক্র ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধে ধর্মীয় নেতৃবৃন্দের ভূমিকা বিষয়ক কর্মশালা নাগেশ্বরীতে ১০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১ পুলিশের অভিযানে খালের কচুরিপানার নিচ থেকে মাদক কারবারি আটক
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন

৪৭তম বিসিএসে সমাজবিজ্ঞান বিভাগে মেধাতালিকায় দ্বিতীয় স্থান অর্জন, দামুড়হুদার তুহিন আলীর সাফল্যে উচ্ছ্বসিত এলাকাবাসী

প্রতিবেদকের নাম / ৩৪ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২৯ জুন, ২০২৬

 

মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধি:

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কৃতি সন্তান মো. তুহিন আলী ৪৭তম বিসিএস পরীক্ষায় সমাজবিজ্ঞান বিভাগে মেধাতালিকায় দ্বিতীয় স্থান অর্জন করে নিজ এলাকা তথা জেলার জন্য গৌরব বয়ে এনেছেন। তার এ অসাধারণ সাফল্যে পরিবার, শিক্ষক, সহপাঠী এবং স্থানীয়দের মাঝে আনন্দের বন্যা বইছে।

তুহিন আলী চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের সুবলপুর গ্রামের এক সাধারণ ও স্বল্প আয়ের পরিবারের সন্তান। তার বাবা মো. নস্কর আলী। আর্থিক সীমাবদ্ধতার মধ্যেও কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও মেধার সমন্বয়ে তুহিন আলী আজ একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন।

জানা গেছে, শিক্ষাজীবনের শুরু থেকেই তুহিন আলী ছিলেন অত্যন্ত মেধাবী ও পরিশ্রমী। ষষ্ঠ শ্রেণি থেকে মাধ্যমিক পর্যায় পর্যন্ত প্রতিটি শ্রেণিতে তিনি কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন এবং এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেন। পরবর্তীতেও তিনি শিক্ষাজীবনে সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে এগিয়ে যান।

তুহিন আলীর এই দীর্ঘ সফলতার যাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান আইডিয়াল কোচিং সেন্টার। প্রতিষ্ঠানটির সার্বিক সহযোগিতা, দিকনির্দেশনা ও অনুপ্রেরণা তাকে লক্ষ্যে পৌঁছাতে সহায়তা করেছে বলে জানা গেছে।

তুহিন আলীর এ সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তার প্রিয় শিক্ষক ও আইডিয়াল কোচিং সেন্টারের পরিচালক মো. নাঈম উদ্দীন। তিনি বলেন, “আমার প্রিয় ছাত্র তুহিন আলী যে অসাধারণ সফলতা অর্জন করেছে, তা আমাদের জন্য অত্যন্ত গর্বের। তার অধ্যবসায়, পরিশ্রম ও একাগ্রতা আগামী প্রজন্মের শিক্ষার্থীদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।”

তুহিন আলীর এই অর্জন শুধু তার পরিবারের জন্য নয়, বরং দামুড়হুদা উপজেলা ও চুয়াডাঙ্গা জেলার শিক্ষার্থী সমাজের জন্যও এক অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে বলে মনে করছেন স্থানীয় শিক্ষাবিদ ও সচেতন মহল। তার এই সাফল্য প্রমাণ করে যে, অদম্য ইচ্ছাশক্তি ও কঠোর পরিশ্রম থাকলে যেকোনো প্রতিকূলতাকে জয় করা সম্ভব।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
29 June 2026

৪৭তম বিসিএসে সমাজবিজ্ঞান বিভাগে মেধাতালিকায় দ্বিতীয় স্থান অর্জন, দামুড়হুদার তুহিন আলীর সাফল্যে উচ্ছ্বসিত এলাকাবাসী

www.dainikkagoj.com
29 June 2026

৪৭তম বিসিএসে সমাজবিজ্ঞান বিভাগে মেধাতালিকায় দ্বিতীয় স্থান অর্জন, দামুড়হুদার তুহিন আলীর সাফল্যে উচ্ছ্বসিত এলাকাবাসী

www.dainikkagoj.com