শিরোনাম
রায়গঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ: কিশোরের ছুরিকাঘাতে যুবক নিহত পার্বতীপুরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার, ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় পুলিশ আদমদীঘিতে ক্যাশ মেমো ছাড়াই সার পরিবহন: ১৫ হাজার টাকা জরিমানা, গুদাম সিলগালা কয়রার ফতেকাটি কুশোডাঙা সরকারি প্রাথমিক বিদ্যালয়: জরাজীর্ণ ঝুপড়িতে ১৫৫ শিক্ষার্থী, দ্রুত নতুন ভবনের দাবি পঞ্চগড়ে কৃষিঋণ মওকুফ সনদ বিতরণ: ‘সারের কোনো সংকট নেই, কারসাজি করলে আইনের হাতে তুলে দিন’ — প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ সিংড়ায় আবাদি জমিতে অবৈধ পুকুর খনন, ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা সাপের কামড়ে হাসপাতালে ভর্তি ওঝা ইমরান, পূর্ণাঙ্গ চিকিৎসা না নিয়েই বাড়ি ফিরলেন জয়পুরহাটে ডিবির অভিযানে ৫৫১ বোতল যৌন উত্তেজক সিরাপ উদ্ধার, ব্যবসায়ী আটক দর্শনা পৌর মেয়র হলে ৮ অগ্রাধিকার বাস্তবায়ন করবো: এনামুল হক শাহ মুকুল মাদকমুক্ত সমাজ গঠনে পরিবারকেই মূল ভূমিকা নিতে হবে: ময়মনসিংহে প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন

ময়মনসিংহে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত, শিশুশ্রম বন্ধে সামাজিক সচেতনতার আহ্বান

প্রতিবেদকের নাম / ২৬ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২৯ জুন, ২০২৬

 

মকবুল হোসেন, ময়মনসিংহ প্রতিনিধি :

“শিশুশ্রমকে না বলি, শোভন কর্মপরিবেশ নিশ্চিত করি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস-২০২৬ পালিত হয়েছে। সোমবার (২৯ জুন) জেলা প্রশাসন ও কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের আয়োজনে এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

এ উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয়ের আইসিটি ল্যাবে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজা মো. গোলাম মাসুম প্রধান।

সভাপতির বক্তব্যে রেজা মো. গোলাম মাসুম প্রধান বলেন, “শিশুশ্রম বর্তমান সময়ের একটি গুরুতর আর্থ-সামাজিক সমস্যা, যা দিন দিন ভয়াবহ রূপ ধারণ করছে। শিশুশ্রমের কারণে আমাদের সমাজের অনেক শিশু শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। একই সঙ্গে তাদের মানবিক ও নৈতিক মূল্যবোধেরও অবক্ষয় ঘটছে। এখনই যদি শিশুশ্রম প্রতিরোধে কার্যকর উদ্যোগ গ্রহণ করা না হয়, তাহলে ভবিষ্যতে এর নেতিবাচক প্রভাব আমাদের সমাজকেই বহন করতে হবে।”

তিনি আরও বলেন, “শিশুশ্রম প্রতিরোধ শুধুমাত্র সরকার বা কোনো একটি প্রতিষ্ঠানের একার দায়িত্ব নয়। একটি শিশুর পরিবার, অভিভাবক, শিক্ষা প্রতিষ্ঠান এবং সমাজের প্রতিটি স্তরের মানুষের সম্মিলিত সচেতনতা ও উদ্যোগের মাধ্যমেই এ সমস্যা মোকাবিলা করা সম্ভব।”

আলোচনা সভার আগে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

দিবসের কর্মসূচিতে সরকারি কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
29 June 2026

ময়মনসিংহে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত, শিশুশ্রম বন্ধে সামাজিক সচেতনতার আহ্বান

www.dainikkagoj.com
29 June 2026

ময়মনসিংহে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত, শিশুশ্রম বন্ধে সামাজিক সচেতনতার আহ্বান

www.dainikkagoj.com