শিরোনাম
নবাবগঞ্জে ছাদে বিশেষ কৌশলে গাঁজা চাষ, যুবক আটক কমলনগরে ইসলামী আন্দোলনের নতুন কমিটি গঠন নজরুল বর্ষে আসছে তুলতুলের ‘ছোটদের নজরুল’ কমলনগরে মেঘনার চর দখল নিয়ে উত্তেজনা রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা, আতঙ্কে নদীপাড়ের বাসিন্দারা তাড়াশে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন তানোরে পুলিশের আয়োজনে আন্তঃইউনিয়ন কাবাডি টুর্নামেন্ট কামারগাঁকে হারিয়ে চ্যাম্পিয়ন তানোর পৌরসভা নাসিরনগরে লুডু খেলায় ভুল ধরিয়ে দেওয়াকে কেন্দ্র করে যুবক নিহত শেরপুরে অনুদানের ফাঁদে বৃদ্ধার স্বর্ণের চেইন হাতিয়ে নিল প্রতারক চক্র ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধে ধর্মীয় নেতৃবৃন্দের ভূমিকা বিষয়ক কর্মশালা নাগেশ্বরীতে ১০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১ পুলিশের অভিযানে খালের কচুরিপানার নিচ থেকে মাদক কারবারি আটক
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন

তাড়াশে র‌্যাবের যৌথ অভিযানে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

প্রতিবেদকের নাম / ৩৭ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২৯ জুন, ২০২৬

ফিরোজ আল আমিন

নিজস্ব প্রতিনিধি:

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় র‌্যাবের যৌথ অভিযানে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

রোববার (২৮ জুন) বিকাল ২টা৩০ মিনিটের দিকে তাড়াশ উপজেলার চরহামকুড়িয়া এলাকায় ঢাকা-রাজশাহী মহাসড়কের ৯ নম্বর ব্রিজ সংলগ্ন পাকা সড়কে র‌্যাব-১২, সদর কোম্পানি সিরাজগঞ্জ এবং র‌্যাব-৩, সিপিসি-২, মগবাজারের যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানার গলগন্ডা এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে মো. আরবী মিয়া (৩৩) এবং কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার খিলপাড়া এলাকার আব্দুল কাদেরের ছেলে মো. ফারুক (১৯)।

র‌্যাব-১২ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে একটি পিকআপে তল্লাশি চালিয়ে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক ক্রয়-বিক্রয় ও পরিবহনের কাজে ব্যবহৃত একটি পিকআপ এবং দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থান থেকে গাঁজা সংগ্রহ করে পিকআপযোগে বিভিন্ন জেলায় সরবরাহ ও বিক্রি করে আসছিল বলে স্বীকার করেছে বলে জানিয়েছে র‌্যাব।

এ ঘটনায় গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে তাড়াশ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব-১২-এর সদর কোম্পানির কোম্পানি কমান্ডার মেজর তাবরীজ তাজওয়ার শরীফ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মাদকমুক্ত বাংলাদেশ গঠনের লক্ষ্যে র‌্যাবের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
28 June 2026

তাড়াশে র‌্যাবের যৌথ অভিযানে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

www.dainikkagoj.com
28 June 2026

তাড়াশে র‌্যাবের যৌথ অভিযানে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

www.dainikkagoj.com