শিরোনাম
রায়গঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ: কিশোরের ছুরিকাঘাতে যুবক নিহত পার্বতীপুরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার, ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় পুলিশ আদমদীঘিতে ক্যাশ মেমো ছাড়াই সার পরিবহন: ১৫ হাজার টাকা জরিমানা, গুদাম সিলগালা কয়রার ফতেকাটি কুশোডাঙা সরকারি প্রাথমিক বিদ্যালয়: জরাজীর্ণ ঝুপড়িতে ১৫৫ শিক্ষার্থী, দ্রুত নতুন ভবনের দাবি পঞ্চগড়ে কৃষিঋণ মওকুফ সনদ বিতরণ: ‘সারের কোনো সংকট নেই, কারসাজি করলে আইনের হাতে তুলে দিন’ — প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ সিংড়ায় আবাদি জমিতে অবৈধ পুকুর খনন, ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা সাপের কামড়ে হাসপাতালে ভর্তি ওঝা ইমরান, পূর্ণাঙ্গ চিকিৎসা না নিয়েই বাড়ি ফিরলেন জয়পুরহাটে ডিবির অভিযানে ৫৫১ বোতল যৌন উত্তেজক সিরাপ উদ্ধার, ব্যবসায়ী আটক দর্শনা পৌর মেয়র হলে ৮ অগ্রাধিকার বাস্তবায়ন করবো: এনামুল হক শাহ মুকুল মাদকমুক্ত সমাজ গঠনে পরিবারকেই মূল ভূমিকা নিতে হবে: ময়মনসিংহে প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন

সিরাজগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬-এর শুভ উদ্বোধন

প্রতিবেদকের নাম / ২৫ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২৮ জুন, ২০২৬

 

মোঃ শাহ আলম, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:

সারাদেশের ন্যায় সিরাজগঞ্জেও শিশুদের পুষ্টি নিশ্চিতকরণ এবং ভিটামিন ‘এ’-এর ঘাটতিজনিত স্বাস্থ্যঝুঁকি প্রতিরোধে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৮ জুন) সকাল ১০টায় সিরাজগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

ক্যাম্পেইনের আওতায় ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের একটি করে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়। স্বাস্থ্য বিভাগ অভিভাবকদের নির্ধারিত টিকাদান কেন্দ্র ও স্বাস্থ্যকেন্দ্রে শিশুদের নিয়ে এসে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর আহ্বান জানিয়েছে।

জাতীয় পুষ্টিসেবা, স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে পরিচালিত এ কর্মসূচির আয়োজনে রয়েছে সিরাজগঞ্জ সিভিল সার্জন কার্যালয় এবং সহযোগিতায় রয়েছে ইউনিসেফ।

সিরাজগঞ্জের সিভিল সার্জন ডা. মোঃ নুরুল আমীন বলেন, নিয়মিত ভিটামিন ‘এ’ ক্যাপসুল গ্রহণ শিশুর দৃষ্টিশক্তি রক্ষা, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং সুস্থ-স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি জেলার সকল অভিভাবককে সকাল ৮টা থেকে বিকেল ৪টার মধ্যে জেলার প্রতিটি নির্ধারিত কেন্দ্রে শিশুদের নিয়ে এসে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার শাহীন আলম শাওন, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মোঃ রায়হানুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশন সিরাজগঞ্জের উপ-পরিচালক মোহাম্মদ এম. ফারুক আহমেদ, ডেপুটি সিভিল সার্জন ডা. মোঃ রিয়াজুল ইসলাম, সিরাজগঞ্জ পৌরসভার মেডিকেল অফিসার ডা. ফরহাদ হোসাইন, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোছাঃ সারমীন খন্দকার, মেডিকেল অফিসার ডা. ফারিহা তাসনিম, ইপিআই সুপারিনটেনডেন্ট মোঃ শহিদুল ইসলাম এবং ইউনিসেফের জেলা মিজলস (Measles) অফিসার মোছাঃ হোসনে আরা বেগমসহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

সিরাজগঞ্জ জেলায় মোট ৪ লাখ ৬৭ হাজার ১০৩ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬-এর শুভ উদ্বোধন করা হয়েছে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
28 June 2026

সিরাজগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬-এর শুভ উদ্বোধন

www.dainikkagoj.com
28 June 2026

সিরাজগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬-এর শুভ উদ্বোধন

www.dainikkagoj.com