শিরোনাম
তাড়াশে বেকার যুবক ও দুঃস্থ নারীদের মাঝে বিনামূল্যে সেলাই মেশিন ও কম্পিউটার বিতরণ হাওড়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন সাবেক ছাত্রনেতা এম আশরাফুল আলম তাড়াশে দরিদ্র উপকারভোগীদের মাঝে বকনা গরু বিতরণ হুইপের আস্থা ব্যবহার করে অনেকেই তৃণমূলকে মূল্যায়ন করেননি: শাহেদ হাওলাদার পাবনা জেলা প্রশাসকের নির্দেশনায় ভাঙ্গুড়ার আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে এসিল্যান্ড; বিক্রি হওয়া ঘরের বরাদ্দ বাতিলের ঘোষণা বোদায় ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু সিরাজগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬-এর শুভ উদ্বোধন পার্বতীপুরে ক্ষুদ্র নৃতাত্ত্বিক আদিবাসী কমিটি গঠন নদীগর্ভে বিলীনের মুখে সিরাজগঞ্জের সরকারি প্রাথমিক বিদ্যালয়, আতঙ্কে এলাকাবাসী ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগে স্বামী গ্রেফতার, জীবননগরে চাঞ্চল্য
সোমবার, ২৯ জুন ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন

ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগে স্বামী গ্রেফতার, জীবননগরে চাঞ্চল্য

প্রতিবেদকের নাম / ৭ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২৮ জুন, ২০২৬

 

মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধি:

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় শ্বশুরবাড়িতে বেড়াতে এসে ঘুমন্ত স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করার অভিযোগে এক স্বামীকে আটক করেছে পুলিশ। গুরুতর আহত স্ত্রী বর্তমানে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনাটি ঘটেছে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার রায়পুর ইউনিয়নের বালিরহুদা ষষ্ঠীতলা গ্রামে। আহত গৃহবধূ রোজিনা খাতুন (১৮) ওই গ্রামের নজরুল ইসলামের মেয়ে। অভিযুক্ত স্বামী রাতুল গড়াইটুপি গ্রামের আমজাদ আলীর ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দুই মাস আগে পারিবারিক কলহ ও নির্যাতনের অভিযোগে রোজিনা তার বাবার বাড়িতে চলে আসেন। শনিবার সন্ধ্যায় স্বামী রাতুল শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন। পরিবারের সদস্যরা তাকে আপ্যায়ন করে রাতযাপনের ব্যবস্থা করেন। গভীর রাতে, আনুমানিক রাত ২টার দিকে পরিবারের সবাই ঘুমিয়ে থাকাকালে রাতুল ধারালো অস্ত্র দিয়ে ঘুমন্ত রোজিনার ওপর অতর্কিত হামলা চালান। এতে তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়।

রোজিনার চিৎকার শুনে তার বাবা-মা ও আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে অভিযুক্ত রাতুলকে আটক করেন এবং পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয়। একই সঙ্গে গুরুতর আহত রোজিনাকে দ্রুত জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

রোজিনার মা রেশমা খাতুন অভিযোগ করে বলেন, বিয়ের পর থেকেই বিভিন্ন অজুহাতে তার মেয়ের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিলেন রাতুল। নির্যাতনের কারণে রোজিনা প্রায় দুই মাস আগে বাবার বাড়িতে আশ্রয় নেন। শনিবার রাতে শ্বশুরবাড়িতে এসে গভীর রাতে তিনি এই হামলার ঘটনা ঘটান।

জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. হাসিব উদ্দিন জানান, ভোর ৫টার দিকে আহত রোজিনাকে হাসপাতালে আনা হয়। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। রিপোর্ট পাওয়ার পর আঘাতের প্রকৃত মাত্রা সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলাইমান শেখ বলেন, অভিযুক্ত রাতুল বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। প্রাথমিক তদন্তের অংশ হিসেবে পুলিশের একটি দল হাসপাতালে গিয়ে আহত রোজিনার সঙ্গে কথা বলেছে। তবে এখনো পর্যন্ত ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পাওয়ার পর তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
28 June 2026

ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগে স্বামী গ্রেফতার, জীবননগরে চাঞ্চল্য

www.dainikkagoj.com
28 June 2026

ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগে স্বামী গ্রেফতার, জীবননগরে চাঞ্চল্য

www.dainikkagoj.com