শিরোনাম
ঠাকুরগাঁওয়ে অটিস্টিক স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যসহ নানা অনিয়মের অভিযোগ সিরাজগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, বেকারি কারখানাকে ২০ হাজার টাকা জরিমানা চট্টগ্রামে বিষাক্ত মদপানে সাংবাদিকসহ দুইজনের মৃত্যু, পরিকল্পিত হত্যার অভিযোগে তদন্তের দাবি দুর্গাপুরে এডিপি প্রকল্পের আওতায় শিক্ষা প্রতিষ্ঠানে বেঞ্চ, ফ্যান ও ক্রীড়া সামগ্রী বিতরণ মেঘনার ভাঙনে বসতভিটা নদীগর্ভে, পাউবোর ধীরগতিতে ক্ষোভে ফুঁসছে রামগতি-কমলনগর দৌলতপুরে পদ্মার ভয়াবহ ভাঙন, নদীগর্ভে বিলীন ৩০০ বিঘা ফসলি জমি ভেড়ামারায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, আর্জেন্টিনার পরাজয় নিয়ে গুঞ্জন; কারণ নিশ্চিত নয় নয় বিভাগে একযোগে নবীন বরণ, একাডেমিক সম্প্রসারণের নতুন অধ্যায়ে নেত্রকোণা বিশ্ববিদ্যালয় ভাঙ্গুড়ায় মোবাইল কোর্টে ৬৫টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, ঘটনাস্থলেই ধ্বংস বিশ্বকাপ ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া, যুবকের মৃত্যু
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন

পুলিশি তৎপরতায় পূর্বধলায় ট্রান্সফরমার চোর ও মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রতিবেদকের নাম / ১৯ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২৮ জুন, ২০২৬

 

পলাশ পাল, জেলা প্রতিনিধি

নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলায় পৃথক দুটি অভিযানে এক ট্রান্সফরমার চোর ও এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ট্রান্সফরমার চুরির কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যানও জব্দ করা হয়েছে।

নেত্রকোনা জেলার পুলিশ সুপার তারিকুল ইসলাম-এর নির্দেশনায় রবিবার (২৮ জুন) ভোররাত আনুমানিক ৩টার দিকে এসআই রাশেদ হাসানের নেতৃত্বে পূর্বধলা বাজার এলাকায় পৃথক দুটি সাঁড়াশি অভিযান পরিচালনা করে পুলিশ।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, অভিযানের সময় বাজারের ‘বিসমিল্লাহ খাবার হোটেল’-এর সামনের রাস্তা থেকে সন্দেহভাজন জাহাঙ্গীর আলম (২২) নামে এক যুবককে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ২৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত জাহাঙ্গীর আলম পূর্বধলা উপজেলার নয়াপাড়া গ্রামের মৃত লাল চানের ছেলে।

অপরদিকে, পূর্বধলা থানার বিশকাকুনি ইউনিয়নের কোনাডহর গ্রামের জনৈক আছির উদ্দিনের বাড়ির পাশের বিদ্যুতের খুঁটি থেকে ১০ কেভি ক্ষমতাসম্পন্ন একটি ট্রান্সফরমার খুলে পিকআপ ভ্যানে তোলার সময় মো. কাউসার (১৯) নামে এক ব্যক্তিকে হাতেনাতে আটক করে পুলিশ। তবে এ সময় তার সঙ্গে থাকা আরও চার থেকে পাঁচজন সহযোগী রাতের আঁধারে পালিয়ে যেতে সক্ষম হয়।

আটককৃত কাউসার ময়মনসিংহ জেলার কোতোয়ালি থানার চরখরিচা গ্রামের আলিফ লামের ছেলে বলে পুলিশ জানিয়েছে। ঘটনাস্থল থেকে ট্রান্সফরমার চুরির কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়।

এ ঘটনায় পল্লী বিদ্যুতের এজিএম মো. দুলাল হোসেন বাদী হয়ে পূর্বধলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ জানায়, কাউসারকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদনসহ আদালতে পাঠানো হয়েছে।

পূর্বধলা থানার ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, “মাদক নির্মূল ও চুরি-ছিনতাই প্রতিরোধে পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। ট্রান্সফরমার চুরির ঘটনায় জড়িত পলাতক অন্যান্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে রবিবার (২৮ জুন) আদালতে প্রেরণ করা হয়েছে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
28 June 2026

পুলিশি তৎপরতায় পূর্বধলায় ট্রান্সফরমার চোর ও মাদক ব্যবসায়ী গ্রেফতার

www.dainikkagoj.com
28 June 2026

পুলিশি তৎপরতায় পূর্বধলায় ট্রান্সফরমার চোর ও মাদক ব্যবসায়ী গ্রেফতার

www.dainikkagoj.com