শিরোনাম
রায়গঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ: কিশোরের ছুরিকাঘাতে যুবক নিহত পার্বতীপুরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার, ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় পুলিশ আদমদীঘিতে ক্যাশ মেমো ছাড়াই সার পরিবহন: ১৫ হাজার টাকা জরিমানা, গুদাম সিলগালা কয়রার ফতেকাটি কুশোডাঙা সরকারি প্রাথমিক বিদ্যালয়: জরাজীর্ণ ঝুপড়িতে ১৫৫ শিক্ষার্থী, দ্রুত নতুন ভবনের দাবি পঞ্চগড়ে কৃষিঋণ মওকুফ সনদ বিতরণ: ‘সারের কোনো সংকট নেই, কারসাজি করলে আইনের হাতে তুলে দিন’ — প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ সিংড়ায় আবাদি জমিতে অবৈধ পুকুর খনন, ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা সাপের কামড়ে হাসপাতালে ভর্তি ওঝা ইমরান, পূর্ণাঙ্গ চিকিৎসা না নিয়েই বাড়ি ফিরলেন জয়পুরহাটে ডিবির অভিযানে ৫৫১ বোতল যৌন উত্তেজক সিরাপ উদ্ধার, ব্যবসায়ী আটক দর্শনা পৌর মেয়র হলে ৮ অগ্রাধিকার বাস্তবায়ন করবো: এনামুল হক শাহ মুকুল মাদকমুক্ত সমাজ গঠনে পরিবারকেই মূল ভূমিকা নিতে হবে: ময়মনসিংহে প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন

সেনবাগ সরকারি ডিগ্রি কলেজে এইচএসসি প্রবেশপত্র বিতরণে অনিয়মের অভিযোগ, অফিস কক্ষে তালা

প্রতিবেদকের নাম / ২২ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২৮ জুন, ২০২৬

 

মোঃ সামছু উদ্দিন লিটন, সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি:

নোয়াখালীর সেনবাগ সরকারি ডিগ্রি কলেজে এইচএসসি-২০২৬ পরীক্ষার্থীদের প্রবেশপত্র (অ্যাডমিট কার্ড) বিতরণে অনিয়মের অভিযোগ তুলে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এ সময় তারা কলেজের অফিস ভবনের কোলাপসিবল গেইটে তালা ঝুলিয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করেন। ঘটনাটি ঘটেছে রবিবার (২৮ জুন) সকালে।

জানা যায়, এইচএসসি-২০২৬ পরীক্ষা শুরু হতে আর মাত্র তিন দিন বাকি থাকলেও এখনো অনেক পরীক্ষার্থী তাদের প্রবেশপত্র হাতে পাননি। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে সাধারণ শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাসে বিক্ষোভে অংশ নেন।

শিক্ষার্থীদের অভিযোগ, বারবার প্রবেশপত্র বিতরণের তারিখ ঘোষণা করা হলেও তা বাস্তবায়ন করা হয়নি। বরং নতুন নতুন টোকেন দিয়ে অর্থের বিনিময়ে প্রবেশপত্র দেওয়ার অভিযোগও তুলেছেন তারা।

অনিয়ম ও হয়রানির প্রতিবাদে শিক্ষার্থীরা কলেজের অফিস ভবনের গেইটে তালা ঝুলিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। এ সময় তারা দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং দ্রুত সকল পরীক্ষার্থীর হাতে প্রবেশপত্র পৌঁছে দেওয়ার দাবি জানান।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, “দুর্নীতি আর চলবে না, শিক্ষার্থীদের অধিকার নিশ্চিত করতে হবে।”

এদিকে, একই দিন সকালে সেনবাগ উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে এইচএসসি পরীক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

কলেজের অফিস কক্ষে তালা দেওয়ার বিষয়ে জানতে চাইলে সেনবাগ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সানা উল্লাহ বলেন, “কলেজের এক শিক্ষার্থীকে জরিমানা করাকে কেন্দ্র করে সাধারণ শিক্ষার্থীরা একত্রিত হয়ে অফিসের গেইটে তালা ঝুলিয়ে দেয়। পরে বিষয়টি মীমাংসা করে দিলে তারা তালা খুলে দেয়।”

এ বিষয়ে বক্তব্য জানতে কলেজের অধ্যক্ষের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন বন্ধ থাকায় তার মন্তব্য পাওয়া সম্ভব হয়নি।

ঘটনাটি নিয়ে স্থানীয় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ বিরাজ করছে। দ্রুত বিষয়টির সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
28 June 2026

সেনবাগ সরকারি ডিগ্রি কলেজে এইচএসসি প্রবেশপত্র বিতরণে অনিয়মের অভিযোগ, অফিস কক্ষে তালা

www.dainikkagoj.com
28 June 2026

সেনবাগ সরকারি ডিগ্রি কলেজে এইচএসসি প্রবেশপত্র বিতরণে অনিয়মের অভিযোগ, অফিস কক্ষে তালা

www.dainikkagoj.com