শিরোনাম
ময়মনসিংহ জেলা মাসিক রাজস্ব সভায় শ্রেষ্ঠ এসিল্যান্ড হিসেবে সম্মাননা পেলেন সৈয়দা তামান্না হোরায়রা ভাঙ্গুড়ায় রাস্তার পাশের গাছ বিক্রির অভিযোগ, তদন্তে বন বিভাগ ভাঙ্গুড়ায় প্রিজম প্রি-ক্যাডেট অ্যান্ড হাইস্কুলে ২ হাজার গাছের চারা বিতরণ সীতাকুণ্ডে কিশোরের মৃত্যুর জেরে গণপিটুনিতে নিহত চিহ্নিত মাদক কারবারি, বাড়িতে অগ্নিসংযোগ সিংড়ায় হিলফুল ফুজুল বাংলাদেশের উদ্যোগে দিনব্যাপী নৌকা ভ্রমণ অনুষ্ঠিত দর্শনায় কেরু অ্যান্ড কোম্পানিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সান্তাহারে ট্রাক্টর, পিকআপ ও কাভার্ড ভ্যান চালক শ্রমিক ইউনিয়নের জরুরি সভা অনুষ্ঠিত নেত্রকোনায় নিজ ঘরে যুবককে গলা কেটে হত্যা কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব নিচ্ছেন মিজ সানজিদা চৌধুরী খাগড়াছড়িতে পিসিএনপির মতবিনিময় সভা, সংগঠনকে ‘ফ্যাসিস্টমুক্ত’ করার দাবি চেয়ারম্যান হামিদ রানার
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন

সোনারগাঁয়ে রাস্তার ওপর ঘর নির্মাণের অভিযোগ, ১০ পরিবারের চলাচলে চরম ভোগান্তি

প্রতিবেদকের নাম / ২০ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২৮ জুন, ২০২৬

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় চলাচলের রাস্তার ওপর টিনশেড ঘর নির্মাণের অভিযোগ উঠেছে এক দম্পতির বিরুদ্ধে। এতে উপজেলার সোনারগাঁ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দত্তপাড়া গ্রামের অন্তত ১০টি পরিবারের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। স্থানীয়দের দাবি, রাস্তা এতটাই সংকুচিত হয়ে গেছে যে মৃত ব্যক্তির লাশ বের করতেও চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

এ ঘটনায় প্রতিকার চেয়ে ভুক্তভোগী পরিবারগুলো রোববার সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সহকারী কমিশনার (ভূমি) এবং সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, দত্তপাড়া গ্রামের বাসিন্দা আজগর হোসেন ভূঁইয়া ও তার স্ত্রী রোকসানা আক্তার মিনু চলাচলের রাস্তার অংশে টিনশেড ভবন নির্মাণ করায় দীর্ঘদিনের ব্যবহৃত পথটি সংকুচিত হয়ে পড়ে। ফলে এলাকার কয়েকটি পরিবারের সদস্যরা স্বাভাবিকভাবে চলাচল করতে পারছেন না। বিশেষ করে অসুস্থ রোগী পরিবহন এবং মৃত ব্যক্তির মরদেহ বের করার ক্ষেত্রে চরম সমস্যার সৃষ্টি হচ্ছে।

সরেজমিনে দেখা যায়, আশপাশের অন্যান্য বাসিন্দারা রাস্তার জন্য প্রয়োজনীয় জায়গা রেখে ঘর নির্মাণ করলেও অভিযুক্ত পরিবারটি কোনো জায়গা না ছেড়ে স্থাপনা নির্মাণ করেছে বলে অভিযোগ রয়েছে। এতে তাদের বাড়ির সামনের রাস্তা অত্যন্ত সংকীর্ণ হয়ে পড়েছে।

অভিযোগকারী গোলাম ফারুক পাটোয়ারী বলেন, “আমরা অভিযুক্তদের আগেই এখানে জমি কিনেছি। প্রচলিত নিয়ম অনুযায়ী ভবন নির্মাণের সময় নির্দিষ্ট পরিমাণ জায়গা ছেড়ে নির্মাণ করার কথা থাকলেও তারা তা মানেননি। বরং চলাচলের পথের ওপর স্থাপনা নির্মাণ করেছেন। আমার মা-বাবার মরদেহ বাড়ি থেকে বের করার সময় বাড়ির বেড়া খুলে নিতে হয়েছিল।”

এলাকার সালিশের বিচারক আফাজউদ্দিন জানান, বিষয়টি স্থানীয়ভাবে সমাধানের জন্য একাধিকবার বৈঠক করা হয়েছে। তিনি বলেন, “আমরা আজগর হোসেনকে বারবার অনুরোধ করেছি রাস্তার ওপর নির্মিত অংশ সরিয়ে নিতে। প্রয়োজনে ক্ষতিপূরণ দেওয়ার কথাও বলা হয়েছে। কিন্তু তারা কোনো সমাধানে রাজি হননি।”

স্থানীয় বাসিন্দা সবুজ বলেন, “মিনু আক্তার তার জমির দুই পাশেই এমনভাবে স্থাপনা নির্মাণ করেছেন যে একদিকে কয়েকটি পরিবার এবং অন্যদিকে গ্রামের আরও অন্তত ১০টি পরিবার চলাচলে ভোগান্তির শিকার হচ্ছে। আমরা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।”

তবে অভিযোগ অস্বীকার করে রোকসানা আক্তার মিনু বলেন, “আমি আমার নিজস্ব জমির ওপর বাড়ি নির্মাণ করেছি। রাস্তার ওপর কোনো স্থাপনা নির্মাণ করিনি।” পৌরসভার নিয়ম অনুযায়ী ভবন নির্মাণে নির্দিষ্ট পরিমাণ জায়গা ছাড়ার বিষয়ে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করেননি।

সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত বলেন, “অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সহকারী কমিশনার (ভূমি)-কে নির্দেশ দেওয়া হয়েছে।”

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
28 June 2026

সোনারগাঁয়ে রাস্তার ওপর ঘর নির্মাণের অভিযোগ, ১০ পরিবারের চলাচলে চরম ভোগান্তি

www.dainikkagoj.com
28 June 2026

সোনারগাঁয়ে রাস্তার ওপর ঘর নির্মাণের অভিযোগ, ১০ পরিবারের চলাচলে চরম ভোগান্তি

www.dainikkagoj.com