শিরোনাম
ঠাকুরগাঁওয়ে অটিস্টিক স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যসহ নানা অনিয়মের অভিযোগ সিরাজগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, বেকারি কারখানাকে ২০ হাজার টাকা জরিমানা চট্টগ্রামে বিষাক্ত মদপানে সাংবাদিকসহ দুইজনের মৃত্যু, পরিকল্পিত হত্যার অভিযোগে তদন্তের দাবি দুর্গাপুরে এডিপি প্রকল্পের আওতায় শিক্ষা প্রতিষ্ঠানে বেঞ্চ, ফ্যান ও ক্রীড়া সামগ্রী বিতরণ মেঘনার ভাঙনে বসতভিটা নদীগর্ভে, পাউবোর ধীরগতিতে ক্ষোভে ফুঁসছে রামগতি-কমলনগর দৌলতপুরে পদ্মার ভয়াবহ ভাঙন, নদীগর্ভে বিলীন ৩০০ বিঘা ফসলি জমি ভেড়ামারায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, আর্জেন্টিনার পরাজয় নিয়ে গুঞ্জন; কারণ নিশ্চিত নয় নয় বিভাগে একযোগে নবীন বরণ, একাডেমিক সম্প্রসারণের নতুন অধ্যায়ে নেত্রকোণা বিশ্ববিদ্যালয় ভাঙ্গুড়ায় মোবাইল কোর্টে ৬৫টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, ঘটনাস্থলেই ধ্বংস বিশ্বকাপ ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া, যুবকের মৃত্যু
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন

পুলিশ লাইনস, নেত্রকোণায় মাস্টার প্যারেড অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম / ২৪ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২৮ জুন, ২০২৬

 

পলাশ পাল, জেলা প্রতিনিধি

নেত্রকোণা পুলিশ লাইনস প্যারেড গ্রাউন্ডে আজ রোববার (২৮ জুন ২০২৬) পুলিশ সদস্যদের ড্রেসরুলস প্রতিপালন এবং বাহিনীর সার্বিক শৃঙ্খলা উন্নয়নের লক্ষ্যে অফিসার ও ফোর্সের সমন্বয়ে একটি মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে।

মাস্টার প্যারেডে অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন নেত্রকোণা জেলার পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম। প্যারেডে কমান্ডারের দায়িত্ব পালন করেন অতিরিক্ত পুলিশ সুপার (খালিয়াজুরী সার্কেল) সাহিদুর রহমান।

প্যারেড পরিদর্শন শেষে পুলিশ সুপার জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, পুলিশ সদস্যদের পেশাদারিত্ব, শৃঙ্খলা এবং প্যারেডের মানোন্নয়ন বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, পুলিশের পেশাগত দক্ষতা ও শৃঙ্খলা বজায় রাখতে নিয়মিত প্রশিক্ষণ ও প্যারেডের গুরুত্ব অপরিসীম। তিনি কুচকাওয়াজে অংশগ্রহণকারী সকল কর্মকর্তা ও সদস্যকে ধন্যবাদ জানান এবং তাদের সুস্বাস্থ্য ও পেশাগত সফলতা কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হাফিজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্বজল কুমার সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (বারহাট্টা সার্কেল) সাব্বির হাসান, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মায়িশা ফান্নানা, বিভিন্ন ইউনিটের ইনচার্জ এবং নেত্রকোণা জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যরা।

সুশৃঙ্খল ও মনোমুগ্ধকর পরিবেশে অনুষ্ঠিত মাস্টার প্যারেড শেষে পুলিশ সুপার সকলের অংশগ্রহণের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
28 June 2026

পুলিশ লাইনস, নেত্রকোণায় মাস্টার প্যারেড অনুষ্ঠিত

www.dainikkagoj.com
28 June 2026

পুলিশ লাইনস, নেত্রকোণায় মাস্টার প্যারেড অনুষ্ঠিত

www.dainikkagoj.com