শিরোনাম
ঠাকুরগাঁওয়ে অটিস্টিক স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যসহ নানা অনিয়মের অভিযোগ সিরাজগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, বেকারি কারখানাকে ২০ হাজার টাকা জরিমানা চট্টগ্রামে বিষাক্ত মদপানে সাংবাদিকসহ দুইজনের মৃত্যু, পরিকল্পিত হত্যার অভিযোগে তদন্তের দাবি দুর্গাপুরে এডিপি প্রকল্পের আওতায় শিক্ষা প্রতিষ্ঠানে বেঞ্চ, ফ্যান ও ক্রীড়া সামগ্রী বিতরণ মেঘনার ভাঙনে বসতভিটা নদীগর্ভে, পাউবোর ধীরগতিতে ক্ষোভে ফুঁসছে রামগতি-কমলনগর দৌলতপুরে পদ্মার ভয়াবহ ভাঙন, নদীগর্ভে বিলীন ৩০০ বিঘা ফসলি জমি ভেড়ামারায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, আর্জেন্টিনার পরাজয় নিয়ে গুঞ্জন; কারণ নিশ্চিত নয় নয় বিভাগে একযোগে নবীন বরণ, একাডেমিক সম্প্রসারণের নতুন অধ্যায়ে নেত্রকোণা বিশ্ববিদ্যালয় ভাঙ্গুড়ায় মোবাইল কোর্টে ৬৫টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, ঘটনাস্থলেই ধ্বংস বিশ্বকাপ ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া, যুবকের মৃত্যু
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন

সীতাকুণ্ডে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম / ১১ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

 

মো. হোসেন, চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় আগামী ২৮ জুন অনুষ্ঠিতব্য জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল করার লক্ষ্যে এক প্রস্তুতি ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ১১টায় সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলতাফ হোসেনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফখরুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে ফখরুল ইসলাম বলেন, “জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শিশুদের পুষ্টি নিশ্চিতকরণ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি শুধু স্বাস্থ্য বিভাগের একটি কর্মসূচি নয়, বরং শিশুদের সুস্বাস্থ্য নিশ্চিত করার একটি সামাজিক উদ্যোগ। এ কর্মসূচি সফল করতে জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও সংশ্লিষ্ট সকলের সহযোগিতা প্রয়োজন।”

তিনি আরও বলেন, “আগামী ২৮ জুন অনুষ্ঠিতব্য ক্যাম্পেইনে কোনো শিশু যেন ভিটামিন ‘এ’ ক্যাপসুল গ্রহণ থেকে বাদ না পড়ে, সে বিষয়ে সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”

সভায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বাস্তবায়নে প্রয়োজনীয় প্রস্তুতি, প্রচার-প্রচারণা জোরদারকরণ, শিশুদের উপস্থিতি নিশ্চিতকরণ এবং মাঠপর্যায়ে সংশ্লিষ্টদের সক্রিয় অংশগ্রহণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় জানানো হয়, আগামী ২৮ জুন উপজেলার বিভিন্ন কেন্দ্রে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এ লক্ষ্যে সকল ধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন কৃষিবিদ হাবিবুল্লাহ, সমাজসেবা কর্মকর্তা লুৎফুর নেছা, শিক্ষা কর্মকর্তা গোলাম রহমানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
25 June 2026

সীতাকুণ্ডে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

www.dainikkagoj.com
25 June 2026

সীতাকুণ্ডে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

www.dainikkagoj.com