শিরোনাম
রায়গঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ: কিশোরের ছুরিকাঘাতে যুবক নিহত পার্বতীপুরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার, ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় পুলিশ আদমদীঘিতে ক্যাশ মেমো ছাড়াই সার পরিবহন: ১৫ হাজার টাকা জরিমানা, গুদাম সিলগালা কয়রার ফতেকাটি কুশোডাঙা সরকারি প্রাথমিক বিদ্যালয়: জরাজীর্ণ ঝুপড়িতে ১৫৫ শিক্ষার্থী, দ্রুত নতুন ভবনের দাবি পঞ্চগড়ে কৃষিঋণ মওকুফ সনদ বিতরণ: ‘সারের কোনো সংকট নেই, কারসাজি করলে আইনের হাতে তুলে দিন’ — প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ সিংড়ায় আবাদি জমিতে অবৈধ পুকুর খনন, ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা সাপের কামড়ে হাসপাতালে ভর্তি ওঝা ইমরান, পূর্ণাঙ্গ চিকিৎসা না নিয়েই বাড়ি ফিরলেন জয়পুরহাটে ডিবির অভিযানে ৫৫১ বোতল যৌন উত্তেজক সিরাপ উদ্ধার, ব্যবসায়ী আটক দর্শনা পৌর মেয়র হলে ৮ অগ্রাধিকার বাস্তবায়ন করবো: এনামুল হক শাহ মুকুল মাদকমুক্ত সমাজ গঠনে পরিবারকেই মূল ভূমিকা নিতে হবে: ময়মনসিংহে প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন

ময়মনসিংহে নির্বাচন কমিশনের আর্থিক সহায়তার চেক প্রদান

প্রতিবেদকের নাম / ১৩ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

 

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে নির্বাচনকালীন দায়িত্ব পালনকালে অনাকাঙ্ক্ষিতভাবে মৃত্যুবরণকারী কর্মকর্তাদের পরিবারের সদস্যদের মাঝে নির্বাচন কমিশনের পক্ষ থেকে আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন ) সকাল ১০টায় ময়মনসিংহ আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সভাকক্ষে এ উপলক্ষে এক চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নির্বাচনী দায়িত্ব পালনরত অবস্থায় মৃত্যুবরণকারী সহকারী শিক্ষক মরহুম রেজাউল করিম, জুনিয়র ইন্সট্রাক্টর মরহুম রোকনুজ্জামান এবং গ্রাম পুলিশ সদস্য ইব্রাহিম শেখের পরিবারের সদস্যদের হাতে নির্বাচন কমিশনের আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসক মো. সাইফুর রহমান, ময়মনসিংহ সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা আবদুল্লাহ আল মোতাহসিম এবং শেরপুর জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা শাহিনুর ইসলাম। এ সময় ময়মনসিংহ জেলার বিভিন্ন উপজেলার নির্বাচন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বক্তারা নির্বাচনী দায়িত্ব পালনকালে প্রাণ হারানো ব্যক্তিদের অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জানান। পাশাপাশি নির্বাচন কমিশনের এ ধরনের সহায়তা শোকসন্তপ্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর একটি মানবিক উদ্যোগ বলে উল্লেখ করেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
25 June 2026

ময়মনসিংহে নির্বাচন কমিশনের আর্থিক সহায়তার চেক প্রদান

www.dainikkagoj.com
25 June 2026

ময়মনসিংহে নির্বাচন কমিশনের আর্থিক সহায়তার চেক প্রদান

www.dainikkagoj.com