শিরোনাম
ঠাকুরগাঁওয়ে অটিস্টিক স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যসহ নানা অনিয়মের অভিযোগ সিরাজগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, বেকারি কারখানাকে ২০ হাজার টাকা জরিমানা চট্টগ্রামে বিষাক্ত মদপানে সাংবাদিকসহ দুইজনের মৃত্যু, পরিকল্পিত হত্যার অভিযোগে তদন্তের দাবি দুর্গাপুরে এডিপি প্রকল্পের আওতায় শিক্ষা প্রতিষ্ঠানে বেঞ্চ, ফ্যান ও ক্রীড়া সামগ্রী বিতরণ মেঘনার ভাঙনে বসতভিটা নদীগর্ভে, পাউবোর ধীরগতিতে ক্ষোভে ফুঁসছে রামগতি-কমলনগর দৌলতপুরে পদ্মার ভয়াবহ ভাঙন, নদীগর্ভে বিলীন ৩০০ বিঘা ফসলি জমি ভেড়ামারায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, আর্জেন্টিনার পরাজয় নিয়ে গুঞ্জন; কারণ নিশ্চিত নয় নয় বিভাগে একযোগে নবীন বরণ, একাডেমিক সম্প্রসারণের নতুন অধ্যায়ে নেত্রকোণা বিশ্ববিদ্যালয় ভাঙ্গুড়ায় মোবাইল কোর্টে ৬৫টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, ঘটনাস্থলেই ধ্বংস বিশ্বকাপ ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া, যুবকের মৃত্যু
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন

মাঠে চাষাবাদের সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু

প্রতিবেদকের নাম / ১৩ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

 

মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধি:

চুয়াডাঙ্গার দর্শনা থানার রুদ্রনগর এলাকায় মাঠে কৃষিকাজ করার সময় বজ্রপাতে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন ২০২৬) দুপুর আনুমানিক ২টার দিকে রুদ্রনগর গ্রামের বাসিন্দা জসীম উদ্দীনের ছেলে নাজমুল ইসলাম (৩০) পাওয়ার টিলার দিয়ে নিজ জমি চাষ করছিলেন। এ সময় হঠাৎ বৃষ্টি শুরু হলে বজ্রপাতের ঘটনা ঘটে। বজ্রাঘাতে তিনি ঘটনাস্থলেই মারা যান।

স্থানীয় সূত্রে জানা যায়, কৃষিকাজের মাঝেই আকস্মিক বজ্রপাত হলে নাজমুল গুরুতরভাবে আহত হন। পরে উপস্থিত লোকজন তাকে উদ্ধার করতে গেলে তিনি ইতোমধ্যেই মারা গেছেন বলে নিশ্চিত হন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেসবাহ উদ্দিন জানান, মাঠে কৃষিকাজ করার সময় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত নাজমুলের পরিবার ও স্বজনদের মধ্যে চলছে মাতম।

 

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
25 June 2026

মাঠে চাষাবাদের সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু

www.dainikkagoj.com
25 June 2026

মাঠে চাষাবাদের সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু

www.dainikkagoj.com