শিরোনাম
রায়গঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ: কিশোরের ছুরিকাঘাতে যুবক নিহত পার্বতীপুরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার, ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় পুলিশ আদমদীঘিতে ক্যাশ মেমো ছাড়াই সার পরিবহন: ১৫ হাজার টাকা জরিমানা, গুদাম সিলগালা কয়রার ফতেকাটি কুশোডাঙা সরকারি প্রাথমিক বিদ্যালয়: জরাজীর্ণ ঝুপড়িতে ১৫৫ শিক্ষার্থী, দ্রুত নতুন ভবনের দাবি পঞ্চগড়ে কৃষিঋণ মওকুফ সনদ বিতরণ: ‘সারের কোনো সংকট নেই, কারসাজি করলে আইনের হাতে তুলে দিন’ — প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ সিংড়ায় আবাদি জমিতে অবৈধ পুকুর খনন, ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা সাপের কামড়ে হাসপাতালে ভর্তি ওঝা ইমরান, পূর্ণাঙ্গ চিকিৎসা না নিয়েই বাড়ি ফিরলেন জয়পুরহাটে ডিবির অভিযানে ৫৫১ বোতল যৌন উত্তেজক সিরাপ উদ্ধার, ব্যবসায়ী আটক দর্শনা পৌর মেয়র হলে ৮ অগ্রাধিকার বাস্তবায়ন করবো: এনামুল হক শাহ মুকুল মাদকমুক্ত সমাজ গঠনে পরিবারকেই মূল ভূমিকা নিতে হবে: ময়মনসিংহে প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন

সিরাজগঞ্জের যমুনায় গোসলে নেমে প্রাণ গেল দুই মাদরাসা ছাত্র

প্রতিবেদকের নাম / ৮৩ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

 

নিজস্ব প্রতিনিধি:

সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার যমুনা নদীতে গোসল করতে নেমে দুই মাদরাসা শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নদীর তীব্র স্রোতে তলিয়ে যাওয়ার পর স্থানীয় জেলেদের সহায়তায় তাদের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় অপর এক শিক্ষার্থী প্রাণে বেঁচে যায়।বৃহস্পতিবার (২৫ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নিশ্চিনতপুর ইউনিয়নের চরাঞ্চলের ৬ নম্বর নৌকাঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার হালিদাপাড়া (ভদ্রশিমুল) গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে জুনায়েদ হোসেন (১৩) এবং সিরাজগঞ্জ সদর উপজেলার ক্ষুদ্র কাটেঙ্গা চর এলাকার আব্দুল হালিমের ছেলে আরিফুল ইসলাম (১১)।

এ ঘটনায় প্রাণে বেঁচে যাওয়া শিক্ষার্থী হলো জামালপুরের সরিষাবাড়ী উপজেলার জামিরা গ্রামের রাশেদুল ইসলামের ছেলে হাসিবুল্লাহ (১৩)। তারা তিনজনই কাজীপুর উপজেলার নিশ্চিনতপুর ইউনিয়নের জাজিরা মদিনাতুল উলুম কওমিয়া ও হাফিজিয়া মাদরাসার শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা যায়, কৌতূহলবশত তিন বন্ধু যমুনা নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে নদীর প্রবল স্রোতে তারা ভেসে যেতে শুরু করে। এ সময় হাসিবুল্লাহ কোনোভাবে তীরে উঠতে সক্ষম হলেও জুনায়েদ ও আরিফুল নদীর পানিতে তলিয়ে যায়।

খবর পেয়ে স্থানীয় জেলেরা নদীতে জাল ফেলে উদ্ধার অভিযান চালায়। পরে দুপুর ১২টার দিকে দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়।

কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মোস্তাফিজুর রহমান জানান, মাদরাসার তিন শিক্ষার্থী গোসলের জন্য নদীতে নেমেছিল। প্রবল স্রোতের কারণে দুজন পানিতে ডুবে যায় এবং একজন সাঁতরে তীরে উঠে আসে। স্থানীয় জেলেদের সহযোগিতায় নিখোঁজ দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে নাটুয়ারপাড়া পুলিশ ফাঁড়ি ও নৌ-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এ মর্মান্তিক ঘটনায় নিহতদের পরিবার, সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। যমুনা নদীর তীব্র স্রোতের কারণে বর্ষা মৌসুমে নদীতে নামার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।

 

 

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
25 June 2026

সিরাজগঞ্জের যমুনায় গোসলে নেমে প্রাণ গেল দুই মাদরাসা ছাত্র

www.dainikkagoj.com
25 June 2026

সিরাজগঞ্জের যমুনায় গোসলে নেমে প্রাণ গেল দুই মাদরাসা ছাত্র

www.dainikkagoj.com