শিরোনাম
চলনবিলে ইকো-ট্যুরিজম ও ওয়াটার পার্ক প্রকল্প: উত্তরবঙ্গের উন্নয়নে সম্ভাবনার নতুন দিগন্ত কয়রায় চাঁদা না দেওয়ার অভিযোগে সদ্য নির্মিত সড়কের পিচ খুঁড়ে নষ্ট, ক্ষতির পরিমাণ প্রায় ৫০ লাখ টাকা প্রবাসী স্বামীর অর্থ-সম্পদ আত্মসাৎ ও মিথ্যা মামলার অভিযোগে স্ত্রীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন রাতেও উত্তোলিত ছিল জাতীয় পতাকা, চাটমোহরের একটি মাদ্রাসা নিয়ে সমালোচনা সংবাদ সংগ্রহে সাংবাদিককে হেনস্তার অভিযোগ, রামগড় থানার এসআইয়ের বিরুদ্ধে ক্ষোভ চুয়াডাঙ্গায় চার্জিংয়ে থাকা ইজিবাইকের বিদ্যুৎস্পৃষ্টে ২ বছরের শিশুর মৃত্যু দর্শনায় ‘জয় বাংলা’ লেখা লালটেপ মোড়ানো বোমাসদৃশ বস্তু উদ্ধার রামগড়ে সেনাবাহিনীর সঙ্গে ইউপিডিএফের গোলাগুলি: নিহত ১, আহত ১, উদ্ধার একে-৪৭ কুষ্টিয়ায় কর অঞ্চল কার্যালয়ের নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক ৪, সংঘবদ্ধ চক্রের সন্ধানে পুলিশ চিকিৎসক ডা. বাকি মির্জা হত্যা মামলায় ১৫ বছর পর রায়, দুই আসামির যাবজ্জীবন
বুধবার, ২৪ জুন ২০২৬, ১১:১২ অপরাহ্ন

দর্শনায় ‘জয় বাংলা’ লেখা লালটেপ মোড়ানো বোমাসদৃশ বস্তু উদ্ধার

প্রতিবেদকের নাম / ৭ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ২৪ জুন, ২০২৬

 

মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধি:

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা থানার কুড়ুলগাছি এলাকায় ‘জয় বাংলা’ লেখা লালটেপ মোড়ানো একটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৪ জুন) সকাল ১০টার দিকে কুড়ুলগাছি রাইসা বিলসংলগ্ন মৎস্য অফিসের পাশ থেকে বস্তুটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কুড়ুলগাছি গ্রামের কয়েকজন ব্যক্তি রাইসা বিলে গোসল করতে গিয়ে মৎস্য অফিসের পাশে একটি সন্দেহজনক বোমাসদৃশ বস্তু পড়ে থাকতে দেখেন। বস্তুটির গায়ে লাল টেপ মোড়ানো ছিল এবং তার ওপর ‘জয় বাংলা’ লেখা ছিল। পরে তারা বিষয়টি দর্শনা থানায় জানালে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বস্তুটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধার করা বস্তুটি নিরাপদে থানায় আনা হয়েছে এবং এটি নিষ্ক্রিয় করার প্রক্রিয়া চলছে। পাশাপাশি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

তিনি আরও বলেন, “উদ্ধার করা বস্তুটি প্রকৃতপক্ষে বিস্ফোরক কি না, তা পরীক্ষা-নিরীক্ষা শেষে নিশ্চিত হওয়া যাবে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়।”

পুলিশ জানিয়েছে, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। পরীক্ষা-নিরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
24 June 2026

দর্শনায় ‘জয় বাংলা’ লেখা লালটেপ মোড়ানো বোমাসদৃশ বস্তু উদ্ধার

www.dainikkagoj.com
24 June 2026

দর্শনায় ‘জয় বাংলা’ লেখা লালটেপ মোড়ানো বোমাসদৃশ বস্তু উদ্ধার

www.dainikkagoj.com