শিরোনাম
ঠাকুরগাঁওয়ে অটিস্টিক স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যসহ নানা অনিয়মের অভিযোগ সিরাজগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, বেকারি কারখানাকে ২০ হাজার টাকা জরিমানা চট্টগ্রামে বিষাক্ত মদপানে সাংবাদিকসহ দুইজনের মৃত্যু, পরিকল্পিত হত্যার অভিযোগে তদন্তের দাবি দুর্গাপুরে এডিপি প্রকল্পের আওতায় শিক্ষা প্রতিষ্ঠানে বেঞ্চ, ফ্যান ও ক্রীড়া সামগ্রী বিতরণ মেঘনার ভাঙনে বসতভিটা নদীগর্ভে, পাউবোর ধীরগতিতে ক্ষোভে ফুঁসছে রামগতি-কমলনগর দৌলতপুরে পদ্মার ভয়াবহ ভাঙন, নদীগর্ভে বিলীন ৩০০ বিঘা ফসলি জমি ভেড়ামারায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, আর্জেন্টিনার পরাজয় নিয়ে গুঞ্জন; কারণ নিশ্চিত নয় নয় বিভাগে একযোগে নবীন বরণ, একাডেমিক সম্প্রসারণের নতুন অধ্যায়ে নেত্রকোণা বিশ্ববিদ্যালয় ভাঙ্গুড়ায় মোবাইল কোর্টে ৬৫টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, ঘটনাস্থলেই ধ্বংস বিশ্বকাপ ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া, যুবকের মৃত্যু
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন

অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি: বগুড়ায় কারখানাকে ৪০ হাজার টাকা জরিমানা

প্রতিবেদকের নাম / ১৯ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ২৪ জুন, ২০২৬

 

বগুড়া সংবাদদাতা:

বগুড়ার শাজাহানপুর উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল আইসক্রিম উৎপাদনের দায়ে একটি আইসক্রিম কারখানাকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে কারখানা থেকে আইসক্রিম তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম জব্দ করা হয়েছে।

বুধবার (২৪ জুন) দুপুরে শাজাহানপুর উপজেলা প্রশাসন ও বিএসটিআই বগুড়া আঞ্চলিক কার্যালয়ের যৌথ উদ্যোগে উপজেলার মাঝিড়া বাইপাস এলাকার ‘বেবী আইসক্রিম ফ্যাক্টরী’-তে এ অভিযান পরিচালিত হয়।

বিএসটিআই সূত্র জানায়, দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত পরিচালিত অভিযানে দেখা যায়, কারখানাটিতে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদন করা হচ্ছিল। এছাড়া অনুমোদিত মান বজায় না রেখে নিম্নমানের কাঁচামাল ব্যবহার এবং অন্য ব্র্যান্ডের মোড়ক ব্যবহার করে আইসক্রিম বাজারজাত করার প্রমাণ পাওয়া যায়।

এসব অপরাধে ‘বিএসটিআই আইন, ২০১৮’-এর সংশ্লিষ্ট ধারায় কারখানার স্বত্বাধিকারী মো. আব্দুল রাজ্জাককে ৪০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে আইসক্রিম তৈরির ২৩ সেট ফর্মা ও কাঠি জব্দ করা হয়।

অভিযান পরিচালনা করেন শাজাহানপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস উর্মি। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বগুড়া কার্যালয়ের ফিল্ড অফিসার (সিএম) শাহানূর হোসেন খান। সার্বিক সহযোগিতা করেন বিএসটিআইয়ের সহকারী পরিচালক (সিএম) দেলোয়ার হোসেন।

বিএসটিআই বগুড়া কার্যালয় জানিয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষা এবং ভেজাল ও অস্বাস্থ্যকর খাদ্যপণ্য উৎপাদন বন্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালিত হবে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
24 June 2026

অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি: বগুড়ায় কারখানাকে ৪০ হাজার টাকা জরিমানা

www.dainikkagoj.com
24 June 2026

অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি: বগুড়ায় কারখানাকে ৪০ হাজার টাকা জরিমানা

www.dainikkagoj.com