শিরোনাম
ঠাকুরগাঁওয়ে অটিস্টিক স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যসহ নানা অনিয়মের অভিযোগ সিরাজগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, বেকারি কারখানাকে ২০ হাজার টাকা জরিমানা চট্টগ্রামে বিষাক্ত মদপানে সাংবাদিকসহ দুইজনের মৃত্যু, পরিকল্পিত হত্যার অভিযোগে তদন্তের দাবি দুর্গাপুরে এডিপি প্রকল্পের আওতায় শিক্ষা প্রতিষ্ঠানে বেঞ্চ, ফ্যান ও ক্রীড়া সামগ্রী বিতরণ মেঘনার ভাঙনে বসতভিটা নদীগর্ভে, পাউবোর ধীরগতিতে ক্ষোভে ফুঁসছে রামগতি-কমলনগর দৌলতপুরে পদ্মার ভয়াবহ ভাঙন, নদীগর্ভে বিলীন ৩০০ বিঘা ফসলি জমি ভেড়ামারায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, আর্জেন্টিনার পরাজয় নিয়ে গুঞ্জন; কারণ নিশ্চিত নয় নয় বিভাগে একযোগে নবীন বরণ, একাডেমিক সম্প্রসারণের নতুন অধ্যায়ে নেত্রকোণা বিশ্ববিদ্যালয় ভাঙ্গুড়ায় মোবাইল কোর্টে ৬৫টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, ঘটনাস্থলেই ধ্বংস বিশ্বকাপ ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া, যুবকের মৃত্যু
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন

কমলনগরের চর কাদিরা ইউনিয়নে কাবিখা প্রকল্পে রাস্তা সংস্কার: স্থানীয়দের স্বস্তি

প্রতিবেদকের নাম / ২৫ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

 

রামগতি–কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি, মোখলেছুর রহমান ধনু

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা, লক্ষ্মীপুর এর চর কাদিরা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে কাবিখা (কাজের বিনিময়ে খাদ্য) প্রকল্পের আওতায় ‘ইসমাইল ভূঁইয়া রাস্তা’ মাটি দিয়ে সংস্কার ও বাঁধাইয়ের কাজ সম্পন্ন হয়েছে। জাতীয় সংসদের ২৪ নম্বর সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বীথিকা বিনতে হোসাইনের বিশেষ বরাদ্দে এই উন্নয়ন কাজ বাস্তবায়িত হয়।

দীর্ঘদিন অবহেলিত ও চলাচলের অনুপযোগী হয়ে পড়া রাস্তাটির সংস্কার হওয়ায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ও সন্তোষ বিরাজ করছে।

স্থানীয় বাসিন্দা মাঈন উদ্দিন বলেন, বর্ষা মৌসুমে এই রাস্তায় কোমরসমান পানি জমে যেত, ফলে যাতায়াত প্রায় বন্ধ হয়ে যেত। বহুদিন ধরে সংস্কারের দাবি থাকলেও কাজ হয়নি। এখন রাস্তা সংস্কার হওয়ায় এলাকাবাসী উপকৃত হয়েছে।

উন্নয়ন কাজের প্রশংসা করে চর কাদিরা ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি আব্বাস উদ্দিন ভূঁইয়া বলেন, রামগতি ও কমলনগরের উন্নয়ন কার্যক্রম এখন দৃশ্যমান হচ্ছে। অবহেলিত জনগোষ্ঠীর পাশে দাঁড়িয়ে উন্নয়ন নিশ্চিত করতে সংসদ সদস্য বীথিকা বিনতে হোসাইন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।

এছাড়া কাজের তদারকি ও বাস্তবায়নে যুক্ত কমলনগর উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মো. রেদোয়ান উল্লাহ বলেন, নেতৃত্বের নির্দেশনা ও এলাকার উন্নয়ন ভাবনা বাস্তবায়নের অংশ হিসেবে এই রাস্তার কাজ সম্পন্ন হয়েছে। ভবিষ্যতেও প্রতিটি ওয়ার্ডে উন্নয়ন কার্যক্রম চলমান থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

রাস্তা সংস্কারের ফলে ৬ নম্বর ওয়ার্ডের শত শত মানুষের যাতায়াত সহজ হয়েছে এবং বর্ষাকালের দীর্ঘদিনের জলাবদ্ধতার ভোগান্তি অনেকটাই কমে এসেছে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
23 June 2026

কমলনগরের চর কাদিরা ইউনিয়নে কাবিখা প্রকল্পে রাস্তা সংস্কার: স্থানীয়দের স্বস্তি

www.dainikkagoj.com
23 June 2026

কমলনগরের চর কাদিরা ইউনিয়নে কাবিখা প্রকল্পে রাস্তা সংস্কার: স্থানীয়দের স্বস্তি

www.dainikkagoj.com