শিরোনাম
ঠাকুরগাঁওয়ে অটিস্টিক স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যসহ নানা অনিয়মের অভিযোগ সিরাজগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, বেকারি কারখানাকে ২০ হাজার টাকা জরিমানা চট্টগ্রামে বিষাক্ত মদপানে সাংবাদিকসহ দুইজনের মৃত্যু, পরিকল্পিত হত্যার অভিযোগে তদন্তের দাবি দুর্গাপুরে এডিপি প্রকল্পের আওতায় শিক্ষা প্রতিষ্ঠানে বেঞ্চ, ফ্যান ও ক্রীড়া সামগ্রী বিতরণ মেঘনার ভাঙনে বসতভিটা নদীগর্ভে, পাউবোর ধীরগতিতে ক্ষোভে ফুঁসছে রামগতি-কমলনগর দৌলতপুরে পদ্মার ভয়াবহ ভাঙন, নদীগর্ভে বিলীন ৩০০ বিঘা ফসলি জমি ভেড়ামারায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, আর্জেন্টিনার পরাজয় নিয়ে গুঞ্জন; কারণ নিশ্চিত নয় নয় বিভাগে একযোগে নবীন বরণ, একাডেমিক সম্প্রসারণের নতুন অধ্যায়ে নেত্রকোণা বিশ্ববিদ্যালয় ভাঙ্গুড়ায় মোবাইল কোর্টে ৬৫টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, ঘটনাস্থলেই ধ্বংস বিশ্বকাপ ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া, যুবকের মৃত্যু
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন

ময়মনসিংহে এইচএসসি/আলিম/ভোকেশনাল পরীক্ষা ২০২৬ সুষ্ঠুভাবে আয়োজন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম / ২০ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

 

ময়মনসিংহ প্রতিনিধি:

আসন্ন এইচএসসি, আলিম ও এইচএসসি (ভোকেশনাল) পরীক্ষা-২০২৬ সুষ্ঠু, নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে ময়মনসিংহে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন ২০২৬) বিকেল ৪টায় ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুর রহমান।

সভায় আসন্ন উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষাসমূহ সুষ্ঠুভাবে আয়োজন, নকলমুক্ত পরিবেশ নিশ্চিতকরণ এবং পরীক্ষা কেন্দ্রগুলোতে কঠোর শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনাও প্রদান করা হয়।

বক্তারা বলেন, পরীক্ষা যেন কোনো ধরনের অনিয়ম, প্রশ্নফাঁস বা বিশৃঙ্খলা ছাড়া সম্পূর্ণ সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়—সে লক্ষ্যে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে।

সভায় বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
23 June 2026

ময়মনসিংহে এইচএসসি/আলিম/ভোকেশনাল পরীক্ষা ২০২৬ সুষ্ঠুভাবে আয়োজন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

www.dainikkagoj.com
23 June 2026

ময়মনসিংহে এইচএসসি/আলিম/ভোকেশনাল পরীক্ষা ২০২৬ সুষ্ঠুভাবে আয়োজন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

www.dainikkagoj.com