শিরোনাম
কমলনগরের চর কাদিরা ইউনিয়নে কাবিখা প্রকল্পে রাস্তা সংস্কার: স্থানীয়দের স্বস্তি ময়মনসিংহে এইচএসসি/আলিম/ভোকেশনাল পরীক্ষা ২০২৬ সুষ্ঠুভাবে আয়োজন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় এসিল্যান্ডের ঝটিকা অভিযানে গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ স্থাপনা, উদ্ধার কোটি টাকার সরকারি সম্পদ পার্বতীপুরে স্কুল শিক্ষকের ভুট্টাক্ষেত নষ্টের অভিযোগ, থানায় মামলা শাওন হত্যার বিচার ও শ্রম আইন বাস্তবায়নের দাবিতে পার্বতীপুরে শ্রমিকদের প্রতিবাদ সমাবেশ নেত্রকোণায় মোটরসাইকেলের ইঞ্জিনে বিশেষ কৌশলে লুকানো ৭ হাজার ইয়াবাসহ আটক ২ সোনারগাঁওয়ে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর বাড়িতে হামলার অভিযোগ, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট পঞ্চগড়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ১৬৫টি অবৈধ কারেন্ট জাল জব্দ, আগুনে ধ্বংস; দোকানিকে জরিমানা সান্তাহারে ১০০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার, আদালতে প্রেরণ কমলনগরে রঞ্জন সালাম স্মৃতি ফাউন্ডেশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন

কমলনগরে রঞ্জন সালাম স্মৃতি ফাউন্ডেশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

প্রতিবেদকের নাম / ৪ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

 

রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় রঞ্জন সালাম স্মৃতি ফাউন্ডেশন আয়োজিত বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা, সনদপত্র ও সম্মাননা প্রদান করা হয়েছে। শিক্ষার্থীদের শিক্ষাজীবনে আরও উৎসাহিত করতে আয়োজিত এ অনুষ্ঠানে অভিভাবক, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সোমবার (২২ জুন) সকালে উপজেলার লরেন্স বাজারস্থ সূর্যমুখী কিন্ডারগার্টেন প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে বৃত্তি অর্জনকারী ২৭ জন কৃতী শিক্ষার্থীর হাতে সনদপত্র তুলে দেওয়া হয়।

আয়োজক সূত্রে জানা যায়, রঞ্জন সালাম স্মৃতি ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ২০২৫ সালের বৃত্তি পরীক্ষায় সূর্যমুখী কিন্ডারগার্টেনের মোট ৪৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে বিভিন্ন গ্রেড ও ক্যাটাগরিতে ২৭ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করে। এ অসাধারণ সাফল্যকে স্বীকৃতি জানাতে এবং শিক্ষার্থীদের অনুপ্রাণিত করতেই সংবর্ধনা ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সূর্যমুখী কিন্ডারগার্টেনের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ এবং ফরাশগঞ্জ ফয়েজে আম আলিম মাদ্রাসার সহকারী অধ্যাপক মোহাম্মদ আবদুল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজিরহাট উপকূল সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আবদুল মোতালেব, হাজিরহাট হামিদিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা জায়েদ হোসেন আল ফারুকী এবং রঞ্জন সালাম স্মৃতি ফাউন্ডেশনের কার্যকরী কমিটির সদস্য সচিব ছানা উল্যাহ তহসিলদার।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, একটি জাতির উন্নয়নের মূল ভিত্তি হলো সুশিক্ষা। শিক্ষার্থীদের মেধা বিকাশ ও নৈতিক মূল্যবোধ গড়ে তুলতে বৃত্তি ও সংবর্ধনার মতো উদ্যোগ অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে। তারা শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলা ও সততার সঙ্গে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়। এ সময় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। আয়োজকরা জানান, ভবিষ্যতেও শিক্ষার্থীদের উৎসাহিত করতে এ ধরনের শিক্ষা সহায়ক কার্যক্রম অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
22 June 2026

কমলনগরে রঞ্জন সালাম স্মৃতি ফাউন্ডেশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

www.dainikkagoj.com
22 June 2026

কমলনগরে রঞ্জন সালাম স্মৃতি ফাউন্ডেশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

www.dainikkagoj.com