শিরোনাম
রায়গঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ: কিশোরের ছুরিকাঘাতে যুবক নিহত পার্বতীপুরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার, ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় পুলিশ আদমদীঘিতে ক্যাশ মেমো ছাড়াই সার পরিবহন: ১৫ হাজার টাকা জরিমানা, গুদাম সিলগালা কয়রার ফতেকাটি কুশোডাঙা সরকারি প্রাথমিক বিদ্যালয়: জরাজীর্ণ ঝুপড়িতে ১৫৫ শিক্ষার্থী, দ্রুত নতুন ভবনের দাবি পঞ্চগড়ে কৃষিঋণ মওকুফ সনদ বিতরণ: ‘সারের কোনো সংকট নেই, কারসাজি করলে আইনের হাতে তুলে দিন’ — প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ সিংড়ায় আবাদি জমিতে অবৈধ পুকুর খনন, ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা সাপের কামড়ে হাসপাতালে ভর্তি ওঝা ইমরান, পূর্ণাঙ্গ চিকিৎসা না নিয়েই বাড়ি ফিরলেন জয়পুরহাটে ডিবির অভিযানে ৫৫১ বোতল যৌন উত্তেজক সিরাপ উদ্ধার, ব্যবসায়ী আটক দর্শনা পৌর মেয়র হলে ৮ অগ্রাধিকার বাস্তবায়ন করবো: এনামুল হক শাহ মুকুল মাদকমুক্ত সমাজ গঠনে পরিবারকেই মূল ভূমিকা নিতে হবে: ময়মনসিংহে প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন

জামালপুরে ‘বগুড়া বিশ্ববিদ্যালয়’ প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন, দাবি না মানলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

প্রতিবেদকের নাম / ৩৭ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২২ জুন, ২০২৬

 

বগুড়া প্রতিনিধি:

প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ২০০১ সালে প্রস্তাবিত স্থানে ‘বগুড়া বিশ্ববিদ্যালয়’ প্রতিষ্ঠার দাবিতে বগুড়ার শাজাহানপুর উপজেলার জামালপুর এলাকায় মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী। মানববন্ধন থেকে বক্তারা দ্রুত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়ে সতর্ক করেন, দাবি বাস্তবায়ন না হলে আগামীতে বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।

সোমবার (২২ জুন) সকাল ১০টায় উপজেলার নয়মাইল এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কের পাশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচির কারণে মহাসড়কে দূরপাল্লার যানবাহন চলাচলে কিছুটা ধীরগতি দেখা দিলেও দীর্ঘ যানজট এড়াতে শাজাহানপুর থানা ও শেরপুর হাইওয়ে পুলিশ সতর্ক অবস্থানে ছিল।

মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধি, শিক্ষাবিদ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, ছাত্র প্রতিনিধি এবং স্থানীয় সাধারণ মানুষ অংশ নেন।

বক্তারা বলেন, দীর্ঘ ২৫ বছর আগে প্রস্তাবিত ‘বগুড়া বিশ্ববিদ্যালয়’ আজও বাস্তবায়নের মুখ দেখেনি। ফলে উত্তরাঞ্চলের হাজারো শিক্ষার্থী উচ্চশিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে এবং দূরবর্তী এলাকায় পড়াশোনা করতে গিয়ে অতিরিক্ত অর্থনৈতিক চাপের মুখে পড়ছে।

তাদের দাবি, জামালপুর এলাকার ভৌগোলিক অবস্থান, মনোরম পরিবেশ, উন্নত সড়ক যোগাযোগ ব্যবস্থা, নির্মাণাধীন বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ ও রেলস্টেশন এবং পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ)-এর নিকটবর্তী অবস্থান একটি আধুনিক ও গবেষণাভিত্তিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য অত্যন্ত উপযোগী। এখানে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলে শিক্ষা ও গবেষণার প্রসারের পাশাপাশি স্থানীয় অর্থনীতি, ব্যবসা-বাণিজ্য, আবাসন, পরিবহন ও সেবাখাতের উল্লেখযোগ্য উন্নয়ন ঘটবে এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

বক্তারা আরও বলেন, বগুড়ার কৃতী সন্তান ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া সফর শেষে ফেরার পথে জামালপুর এলাকায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিষয়ে আশ্বাস দিয়েছেন। এছাড়া বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনের সংসদ সদস্য মোরশেদ মিল্টন জাতীয় সংসদে বিষয়টি উত্থাপন করেছেন এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে আনুষ্ঠানিক আবেদন জমা দিয়েছেন।

মানববন্ধন থেকে বক্তারা অবিলম্বে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে শাজাহানপুর উপজেলার জামালপুর এলাকায় ‘বগুড়া বিশ্ববিদ্যালয়’ প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনগত কার্যক্রম গ্রহণের দাবি জানান। একই সঙ্গে এ বিষয়ে সকল ধরনের ষড়যন্ত্র প্রতিহত করতে প্রধানমন্ত্রীর সদয় হস্তক্ষেপ কামনা করেন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ, সিনিয়র সহ-সভাপতি আব্দুল হাকিম মণ্ডল, সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন (হারেজ), আবু শাহিন সানি, সাবেক আহ্বায়ক আবুল বাশার, উপজেলা যুবদলের সভাপতি বেলাল হোসেন বাবু, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, স্বেচ্ছাসেবক দলের সভাপতি আজাদুর রহমান আজাদ, সাধারণ সম্পাদক আইয়ুব আলী, উপজেলা ছাত্রদলের সভাপতি আবদুল্লাহ ছোটন, সাধারণ সম্পাদক মেহেদী হাসান অভ্রসহ উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
22 June 2026

জামালপুরে ‘বগুড়া বিশ্ববিদ্যালয়’ প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন, দাবি না মানলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

www.dainikkagoj.com
22 June 2026

জামালপুরে ‘বগুড়া বিশ্ববিদ্যালয়’ প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন, দাবি না মানলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

www.dainikkagoj.com