শিরোনাম
ঠাকুরগাঁওয়ে অটিস্টিক স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যসহ নানা অনিয়মের অভিযোগ সিরাজগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, বেকারি কারখানাকে ২০ হাজার টাকা জরিমানা চট্টগ্রামে বিষাক্ত মদপানে সাংবাদিকসহ দুইজনের মৃত্যু, পরিকল্পিত হত্যার অভিযোগে তদন্তের দাবি দুর্গাপুরে এডিপি প্রকল্পের আওতায় শিক্ষা প্রতিষ্ঠানে বেঞ্চ, ফ্যান ও ক্রীড়া সামগ্রী বিতরণ মেঘনার ভাঙনে বসতভিটা নদীগর্ভে, পাউবোর ধীরগতিতে ক্ষোভে ফুঁসছে রামগতি-কমলনগর দৌলতপুরে পদ্মার ভয়াবহ ভাঙন, নদীগর্ভে বিলীন ৩০০ বিঘা ফসলি জমি ভেড়ামারায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, আর্জেন্টিনার পরাজয় নিয়ে গুঞ্জন; কারণ নিশ্চিত নয় নয় বিভাগে একযোগে নবীন বরণ, একাডেমিক সম্প্রসারণের নতুন অধ্যায়ে নেত্রকোণা বিশ্ববিদ্যালয় ভাঙ্গুড়ায় মোবাইল কোর্টে ৬৫টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, ঘটনাস্থলেই ধ্বংস বিশ্বকাপ ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া, যুবকের মৃত্যু
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন

নোয়াখালীতে র‌্যাব কর্মকর্তা পরিচয়ে চাকরির প্রতারণা, গ্রেফতার ১

প্রতিবেদকের নাম / ৩১ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২২ জুন, ২০২৬

মোঃ সামছু উদ্দিন লিটন, সেনবাগ( নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর জেলার বেগমগঞ্জে র‌্যাবের কর্মকর্তা পরিচয় দিয়ে সরকারি চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২২ জুন) দুপুরে বেগমগঞ্জ চৌরাস্তা মোড়ে জেলা পরিষদ সুপার মার্কেটের একটি দোকান থেকে বেগমগঞ্জ থানা-পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তির নাম বেলাল হোসেন (৪৫)। তিনি লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার পানপাড়া এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, বেলাল হোসেন দীর্ঘদিন ধরে নিজেকে র‌্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয় দিয়ে আসছিলেন। সরকারি চাকরি পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে তিনি বিভিন্ন ব্যক্তির কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে প্রতারণা করেছেন বলে অভিযোগ রয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুজ্জামান বলেন, গ্রেপ্তার ব্যক্তিকে থানায় রাখা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
22 June 2026

নোয়াখালীতে র‌্যাব কর্মকর্তা পরিচয়ে চাকরির প্রতারণা, গ্রেফতার ১

www.dainikkagoj.com
22 June 2026

নোয়াখালীতে র‌্যাব কর্মকর্তা পরিচয়ে চাকরির প্রতারণা, গ্রেফতার ১

www.dainikkagoj.com