শিরোনাম
পটিয়ায় বন্যাদুর্গত ১৫০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দুই মাস পর মধ্যপাড়া পাথর খনিতে ফের পাথর উত্তোলন শুরু, কাজে ফিরেছেন শত শত শ্রমিক ভালুকায় উদ্দীপন কুমির খামার পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী, বাণিজ্যিক সম্ভাবনার ওপর গুরুত্বারোপ ভাঙ্গুড়ায় মাদকসেবনের দায়ে ৬ মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড সোনারগাঁয়ে আত্মসাৎ হওয়া ২৫ লাখ টাকার ‘ফ্রেশ’ সয়াবিন তেল উদ্ধার, ট্রাকচালক গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির রহস্য উদঘাটন, আন্তঃজেলা চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার বারহাট্টায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ দামুড়হুদায় বিলে মাছ ধরতে গিয়ে নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, শোকে স্তব্ধ এলাকা সেনবাগে সৈয়দ হারুন ফাউন্ডেশনের উদ্যোগে নতুন লাখপতিদের অনুদান, শিক্ষা ও চিকিৎসা সহায়তা প্রদান জেনারেল শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষা গ্রহণ করে দেশকে এগিয়ে নিতে হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন

তাড়াশে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা রুবেল গ্রেফতার

প্রতিবেদকের নাম / ৩১ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২২ জুন, ২০২৬

ফিরোজ আল আমিন

নিজস্ব প্রতিনিধি:

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২১ জুন) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার নওগাঁ ইউনিয়নের পংরৌহালী গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত রুবেল আহমেদ (৩৩) উপজেলার পংরৌহালী গ্রামের আফজাল হোসেনের ছেলে। তিনি সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক উপ-দফতর সম্পাদক এবং নওগাঁ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান পরিচালনা করে রুবেল আহমেদকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, রুবেল আহমেদের বিরুদ্ধে সিরাজগঞ্জ সদর থানায় একটি এবং উল্লাপাড়া থানায় একটি মামলা রয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
22 June 2026

তাড়াশে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা রুবেল গ্রেফতার

www.dainikkagoj.com
22 June 2026

তাড়াশে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা রুবেল গ্রেফতার

www.dainikkagoj.com