শিরোনাম
ইউটিউব দেখে শেখা, শখের আঙুর চাষ এখন কোটি সম্ভাবনার স্বপ্ন সোনারগাঁয়ে বাড়িতে ঢুকে নারীকে শ্লীলতাহানির চেষ্টা, স্বর্ণালংকার ছিনতাই ও হত্যাচেষ্টার অভিযোগ খাগড়াছড়িতে রেঁনেসা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের তৃতীয় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আগস্টে শুরু হচ্ছে পাবনা-ঢাকা সরাসরি ট্রেন চলাচল দীর্ঘদিনের দাবির অবসান, রেল যোগাযোগে নতুন যুগের সূচনা সীতাকুণ্ডে মানহানিকর সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন বাজেটের পর এবার দ্রব্যমূল্য বাড়েনি, এটি জনবান্ধব বাজেট: পানিসম্পদ প্রতিমন্ত্রী লিবিয়ায় জিম্মি রফিকুল, ৮৫ লাখ টাকা আদায়ের অভিযোগ; নির্যাতনের ভিডিও দেখে মা-বাবার মৃত্যু, নিখোঁজ এক সপ্তাহ সিরাজগঞ্জে এনআরবিসি ব্যাংকের নেতৃত্বে স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স অনুষ্ঠিত উল্লাপাড়া কামিল মাদ্রাসার এডহক কমিটির সভাপতির দায়িত্ব গ্রহণ, শিক্ষক-কর্মচারীদের উচ্ছ্বাস নবাবগঞ্জে ৪ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ
শনিবার, ২০ জুন ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন

উল্লাপাড়া কামিল মাদ্রাসার এডহক কমিটির সভাপতির দায়িত্ব গ্রহণ, শিক্ষক-কর্মচারীদের উচ্ছ্বাস

প্রতিবেদকের নাম / ১৫ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২০ জুন, ২০২৬

 

আক্তার হোসেন হিরন

স্টাফ রিপোর্টার

সিরাজগঞ্জের উল্লাপাড়ার ঐতিহ্যবাহী উল্লাপাড়া কামিল মাদ্রাসার এডহক কমিটির সভাপতি হিসেবে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি রফিকুল ইসলাম রফিক দায়িত্ব গ্রহণ করেছেন। তাঁর দায়িত্ব গ্রহণকে কেন্দ্র করে মাদ্রাসার শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে আনন্দ ও উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

শনিবার সকালে নবনিযুক্ত সভাপতি রফিকুল ইসলাম রফিক মাদ্রাসা পরিদর্শন করেন। এ সময় তিনি শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং মতবিনিময় সভায় অংশ নেন।

মাদ্রাসার প্রিন্সিপাল আতিকুর রহমানের সভাপতিত্বে এবং ভাইস প্রিন্সিপাল আবু তালেব মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রেজাউল হক। তিনি মাদ্রাসার শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরেন।

এ সময় উপস্থিত ছিলেন উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেলাল সরকার, যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম (মিস্টার চেয়ারম্যান), সাবেক পৌর চেয়ারম্যান বেলাল হোসেন, সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আজিজুর রহমান মানু, পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক, রামকৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আফছার উদ্দিন, বাঙ্গালা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল জলিল সরকার, সাধারণ সম্পাদক শাহআলম বিএসসি, উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক সন্টু, উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম মোস্তফা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি শাহাদাত হোসেন, আহ্বায়ক নয়ন, সদস্য সচিব আমিরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক রুবেল হোসেন সূর্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক ও সুধীজন।

সভায় সভাপতির বক্তব্যে রফিকুল ইসলাম রফিক বলেন, “উল্লাপাড়া কামিল মাদ্রাসাকে একটি আধুনিক, যুগোপযোগী ও মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দল-মত নির্বিশেষে প্রতিষ্ঠানের উন্নয়নই হবে আমাদের মূল লক্ষ্য। আমি সব সময় উন্নয়নমূলক কর্মকাণ্ডের পাশে থাকব।”

তিনি আরও বলেন, উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

সভায় উপস্থিত শিক্ষাবিদ, অভিভাবক ও স্থানীয় সচেতন মহল নবনিযুক্ত সভাপতির অভিজ্ঞতা, সততা ও নেতৃত্বের প্রশংসা করে আশা প্রকাশ করেন, তাঁর নেতৃত্বে মাদ্রাসার শিক্ষা, শৃঙ্খলা ও অবকাঠামোগত উন্নয়নে নতুন গতি আসবে এবং প্রতিষ্ঠানটি আরও সমৃদ্ধ ও আধুনিক শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত হবে।

মতবিনিময় শেষে সভাপতি রফিকুল ইসলাম রফিক সকলের সুস্বাস্থ্য, সুখ ও সমৃদ্ধি কামনা করেন। তাঁর আগমন ও দিকনির্দেশনাকে ঘিরে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
20 June 2026

উল্লাপাড়া কামিল মাদ্রাসার এডহক কমিটির সভাপতির দায়িত্ব গ্রহণ, শিক্ষক-কর্মচারীদের উচ্ছ্বাস

www.dainikkagoj.com
20 June 2026

উল্লাপাড়া কামিল মাদ্রাসার এডহক কমিটির সভাপতির দায়িত্ব গ্রহণ, শিক্ষক-কর্মচারীদের উচ্ছ্বাস

www.dainikkagoj.com