শিরোনাম
রায়গঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ: কিশোরের ছুরিকাঘাতে যুবক নিহত পার্বতীপুরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার, ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় পুলিশ আদমদীঘিতে ক্যাশ মেমো ছাড়াই সার পরিবহন: ১৫ হাজার টাকা জরিমানা, গুদাম সিলগালা কয়রার ফতেকাটি কুশোডাঙা সরকারি প্রাথমিক বিদ্যালয়: জরাজীর্ণ ঝুপড়িতে ১৫৫ শিক্ষার্থী, দ্রুত নতুন ভবনের দাবি পঞ্চগড়ে কৃষিঋণ মওকুফ সনদ বিতরণ: ‘সারের কোনো সংকট নেই, কারসাজি করলে আইনের হাতে তুলে দিন’ — প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ সিংড়ায় আবাদি জমিতে অবৈধ পুকুর খনন, ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা সাপের কামড়ে হাসপাতালে ভর্তি ওঝা ইমরান, পূর্ণাঙ্গ চিকিৎসা না নিয়েই বাড়ি ফিরলেন জয়পুরহাটে ডিবির অভিযানে ৫৫১ বোতল যৌন উত্তেজক সিরাপ উদ্ধার, ব্যবসায়ী আটক দর্শনা পৌর মেয়র হলে ৮ অগ্রাধিকার বাস্তবায়ন করবো: এনামুল হক শাহ মুকুল মাদকমুক্ত সমাজ গঠনে পরিবারকেই মূল ভূমিকা নিতে হবে: ময়মনসিংহে প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন

নবাবগঞ্জে ৪ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ

প্রতিবেদকের নাম / ১০০ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২০ জুন, ২০২৬

 

মোঃ জুলহাজুল কবীর, নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:

২০২৫-২০২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ-২/২০২৬-২৭ মৌসুমে রোপা আমন (উফশী) ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় ৪ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২০ জুন) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বিধান কান্তি হালদারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম ইলিয়াস।

এ সময় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, কৃষক প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জানানো হয়, প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ৪ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের প্রত্যেককে বিনামূল্যে ৫ কেজি রোপা আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার প্রদান করা হচ্ছে।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপি বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কৃষকদের জন্য বিভিন্ন ধরনের সহায়তা ও প্রণোদনা কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে। তিনি বলেন, আধুনিক কৃষি প্রযুক্তির সম্প্রসারণের পাশাপাশি কৃষকদের উৎপাদনমুখী সহায়তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

তিনি কৃষকদের সরকারি প্রণোদনার যথাযথ ব্যবহার নিশ্চিত করে উৎপাদন বৃদ্ধি এবং দেশের খাদ্য নিরাপত্তা জোরদারে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
20 June 2026

নবাবগঞ্জে ৪ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ

www.dainikkagoj.com
20 June 2026

নবাবগঞ্জে ৪ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ

www.dainikkagoj.com