শিরোনাম
ময়মনসিংহ জেলা মাসিক রাজস্ব সভায় শ্রেষ্ঠ এসিল্যান্ড হিসেবে সম্মাননা পেলেন সৈয়দা তামান্না হোরায়রা ভাঙ্গুড়ায় রাস্তার পাশের গাছ বিক্রির অভিযোগ, তদন্তে বন বিভাগ ভাঙ্গুড়ায় প্রিজম প্রি-ক্যাডেট অ্যান্ড হাইস্কুলে ২ হাজার গাছের চারা বিতরণ সীতাকুণ্ডে কিশোরের মৃত্যুর জেরে গণপিটুনিতে নিহত চিহ্নিত মাদক কারবারি, বাড়িতে অগ্নিসংযোগ সিংড়ায় হিলফুল ফুজুল বাংলাদেশের উদ্যোগে দিনব্যাপী নৌকা ভ্রমণ অনুষ্ঠিত দর্শনায় কেরু অ্যান্ড কোম্পানিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সান্তাহারে ট্রাক্টর, পিকআপ ও কাভার্ড ভ্যান চালক শ্রমিক ইউনিয়নের জরুরি সভা অনুষ্ঠিত নেত্রকোনায় নিজ ঘরে যুবককে গলা কেটে হত্যা কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব নিচ্ছেন মিজ সানজিদা চৌধুরী খাগড়াছড়িতে পিসিএনপির মতবিনিময় সভা, সংগঠনকে ‘ফ্যাসিস্টমুক্ত’ করার দাবি চেয়ারম্যান হামিদ রানার
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন

ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত দুর্গাপুর থানার খন্দকার শাকের আহমেদ

প্রতিবেদকের নাম / ৩৬ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২০ জুন, ২০২৬

 

নেত্রকোণা প্রতিনিধি:

নেত্রকোণার দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহমেদ ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন। পাহাড় পরিবেষ্টিত দুর্গম ও সীমান্তবর্তী এলাকায় মাদকবিরোধী অভিযান, চোরাচালান প্রতিরোধ, গ্রেফতারি পরোয়ানা তামিল এবং এজাহারভুক্ত আসামি গ্রেফতারে বিশেষ সাফল্যের স্বীকৃতি হিসেবে তিনি এ সম্মান অর্জন করেন।

ময়মনসিংহ রেঞ্জের আওতাধীন ৩৬টি থানার মধ্যে ২০২৬ সালের মে মাসের সার্বিক কর্মমূল্যায়নের ভিত্তিতে তাকে শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত করা হয়।

গত ১৯ জুন ময়মনসিংহ রেঞ্জ কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে রেঞ্জের ডিআইজি আতাউল কিবরিয়ার হাত থেকে তিনি শ্রেষ্ঠত্বের ক্রেস্ট ও সম্মাননাপত্র গ্রহণ করেন। অনুষ্ঠানে নেত্রকোণার পুলিশ সুপারসহ রেঞ্জের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পুলিশ সূত্র জানায়, ওসি খন্দকার শাকের আহমেদের নেতৃত্বে দুর্গাপুর থানায় মাদকবিরোধী অভিযান জোরদার করা, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ, গ্রেফতারি পরোয়ানা দ্রুত বাস্তবায়ন এবং বিভিন্ন মামলার এজাহারভুক্ত আসামিদের গ্রেফতারে উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে। পাশাপাশি থানার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নেও তার নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

তার এই অর্জনে দুর্গাপুর উপজেলার রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও তিনি পেশাদারিত্ব, সততা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে আইন-শৃঙ্খলা রক্ষায় আরও কার্যকর ভূমিকা রাখবেন।

উল্লেখ্য, খন্দকার শাকের আহমেদ এর আগে জামালপুর ও ময়মনসিংহ জেলায় দায়িত্ব পালনকালেও একাধিকবার ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হয়ে প্রশংসা অর্জন করেছিলেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
20 June 2026

ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত দুর্গাপুর থানার খন্দকার শাকের আহমেদ

www.dainikkagoj.com
20 June 2026

ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত দুর্গাপুর থানার খন্দকার শাকের আহমেদ

www.dainikkagoj.com