শিরোনাম
ঠাকুরগাঁওয়ে অটিস্টিক স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যসহ নানা অনিয়মের অভিযোগ সিরাজগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, বেকারি কারখানাকে ২০ হাজার টাকা জরিমানা চট্টগ্রামে বিষাক্ত মদপানে সাংবাদিকসহ দুইজনের মৃত্যু, পরিকল্পিত হত্যার অভিযোগে তদন্তের দাবি দুর্গাপুরে এডিপি প্রকল্পের আওতায় শিক্ষা প্রতিষ্ঠানে বেঞ্চ, ফ্যান ও ক্রীড়া সামগ্রী বিতরণ মেঘনার ভাঙনে বসতভিটা নদীগর্ভে, পাউবোর ধীরগতিতে ক্ষোভে ফুঁসছে রামগতি-কমলনগর দৌলতপুরে পদ্মার ভয়াবহ ভাঙন, নদীগর্ভে বিলীন ৩০০ বিঘা ফসলি জমি ভেড়ামারায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, আর্জেন্টিনার পরাজয় নিয়ে গুঞ্জন; কারণ নিশ্চিত নয় নয় বিভাগে একযোগে নবীন বরণ, একাডেমিক সম্প্রসারণের নতুন অধ্যায়ে নেত্রকোণা বিশ্ববিদ্যালয় ভাঙ্গুড়ায় মোবাইল কোর্টে ৬৫টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, ঘটনাস্থলেই ধ্বংস বিশ্বকাপ ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া, যুবকের মৃত্যু
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন

জীবননগরে উপজেলা আইসিটি অফিসারের মরদেহ উদ্ধার

প্রতিবেদকের নাম / ২৬ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ১৯ জুন, ২০২৬

 

চুয়াডাঙ্গা প্রতিনিধি:

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা আইসিটি অফিসার ও মনোহরপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক মাহমুদুর রহমানের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৯ জুন) দুপুর ১২টার দিকে জীবননগর পৌর এলাকার আশতলাপাড়ার একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে জীবননগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে।

প্রাথমিকভাবে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। ঘটনার সময় সকালে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে স্ত্রী সন্তানকে নিয়ে বাসা থেকে বের হয়ে যান। পরে মাহমুদুর রহমান নিজ কক্ষে প্রবেশ করে দরজা বন্ধ করে দেন। কিছুক্ষণ পর কোনো সাড়া না পেয়ে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানায়।

মাহমুদুর রহমান ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার ঝিটকীপোতা গ্রামের আতাউর রহমানের ছেলে। তিনি স্ত্রী নাসরিন আক্তার ও এক সন্তানকে নিয়ে জীবননগর পৌর এলাকার আশতলাপাড়ায় ভাড়া বাসায় বসবাস করতেন।

স্থানীয়দের ভাষ্যমতে, তিনি কর্মস্থলে হাস্যোজ্জ্বল ও দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে পরিচিত ছিলেন। তবে পারিবারিক বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে দাম্পত্য ও পারিবারিক টানাপোড়েন চলছিল বলে জানা গেছে।

পুলিশ ঘটনাস্থলে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
19 June 2026

জীবননগরে উপজেলা আইসিটি অফিসারের মরদেহ উদ্ধার

www.dainikkagoj.com
19 June 2026

জীবননগরে উপজেলা আইসিটি অফিসারের মরদেহ উদ্ধার

www.dainikkagoj.com