শিরোনাম
ঠাকুরগাঁওয়ে অটিস্টিক স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যসহ নানা অনিয়মের অভিযোগ সিরাজগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, বেকারি কারখানাকে ২০ হাজার টাকা জরিমানা চট্টগ্রামে বিষাক্ত মদপানে সাংবাদিকসহ দুইজনের মৃত্যু, পরিকল্পিত হত্যার অভিযোগে তদন্তের দাবি দুর্গাপুরে এডিপি প্রকল্পের আওতায় শিক্ষা প্রতিষ্ঠানে বেঞ্চ, ফ্যান ও ক্রীড়া সামগ্রী বিতরণ মেঘনার ভাঙনে বসতভিটা নদীগর্ভে, পাউবোর ধীরগতিতে ক্ষোভে ফুঁসছে রামগতি-কমলনগর দৌলতপুরে পদ্মার ভয়াবহ ভাঙন, নদীগর্ভে বিলীন ৩০০ বিঘা ফসলি জমি ভেড়ামারায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, আর্জেন্টিনার পরাজয় নিয়ে গুঞ্জন; কারণ নিশ্চিত নয় নয় বিভাগে একযোগে নবীন বরণ, একাডেমিক সম্প্রসারণের নতুন অধ্যায়ে নেত্রকোণা বিশ্ববিদ্যালয় ভাঙ্গুড়ায় মোবাইল কোর্টে ৬৫টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, ঘটনাস্থলেই ধ্বংস বিশ্বকাপ ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া, যুবকের মৃত্যু
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন

ভোলাহাটে প্রশাসনের অভিযানের পরও গভীর রাতে ড্রেজার দিয়ে মাটি কাটার মহোৎসব ; কৃষিজমি ও পরিবেশ ধ্বংসের শঙ্কা, স্থানীয়দের উদ্বেগ

প্রতিবেদকের নাম / ৩৯ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

 

এম. এস. আই শরীফ, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় প্রশাসনের কঠোর অভিযান ও নজরদারির পরও গভীর রাতে অবৈধভাবে ড্রেজার দিয়ে মাটি কাটার অভিযোগ উঠেছে। উপজেলার জামবাড়ীয়া ইউনিয়নের আদমপুর এলাকায় একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে এ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি ভোলাহাট উপজেলার নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অভিযান পরিচালনা করে মাটি কাটার স্থানে ব্যবহৃত ড্রেজারের ব্যাটারিসহ বিভিন্ন যন্ত্রাংশ জব্দ করেন। তবে ওই অভিযানের পরও একই স্থানে রাতের আঁধারে পুনরায় ড্রেজার বসিয়ে মাটি কাটার কার্যক্রম শুরু করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগ রয়েছে, জামবাড়ীয়া ইউনিয়নের কয়েকজন প্রভাবশালী ব্যক্তির নেতৃত্বে একটি অসাধু চক্র দীর্ঘদিন ধরে এ অবৈধ মাটি কাটার সঙ্গে জড়িত। খাল ও নিচু জমি ভরাটের কথা বলা হলেও বাস্তবে কাটা মাটি ট্রাক্টর ও ট্রলির মাধ্যমে বিভিন্ন ইটভাটায় সরবরাহ করা হচ্ছে।

সরকারি নিয়ম অনুযায়ী কৃষিজমি ও পরিবেশ ক্ষতিগ্রস্ত করে অবাধে মাটি কাটা সম্পূর্ণ নিষিদ্ধ হলেও আইন অমান্য করে এ কার্যক্রম অব্যাহত থাকায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল। তাদের মতে, এভাবে কৃষিজমির মাটি অপসারণ চলতে থাকলে ভবিষ্যতে জমির উর্বরতা হ্রাস পেয়ে কৃষি উৎপাদনে মারাত্মক নেতিবাচক প্রভাব পড়বে।

এ বিষয়ে অভিযোগের প্রেক্ষিতে সাবেক ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা মোঃ ইউসুফ আলীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মাটি কাটার বিষয়টির সত্যতা স্বীকার করেন। তবে বিস্তারিত পরে জানাবেন বলে ফোন সংযোগ বিচ্ছিন্ন করেন।

অন্যদিকে ৪নং জামবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আফাজ উদ্দিন পানু মিয়া বলেন, “গভীর রাতে মাটি কাটার বিষয়টি আমার জানা নেই। তবে অবৈধ মাটি কাটা বন্ধে প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করবো, ইনশাআল্লাহ।”

স্থানীয়দের দাবি, অবৈধ মাটি কাটা বন্ধে প্রশাসনের নিয়মিত নজরদারি ও কঠোর আইনগত পদক্ষেপ গ্রহণ করা না হলে এ ধরনের কর্মকাণ্ড বন্ধ করা সম্ভব নয়।

 

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
18 June 2026

ভোলাহাটে প্রশাসনের অভিযানের পরও গভীর রাতে ড্রেজার দিয়ে মাটি কাটার মহোৎসব ; কৃষিজমি ও পরিবেশ ধ্বংসের শঙ্কা, স্থানীয়দের উদ্বেগ

www.dainikkagoj.com
18 June 2026

ভোলাহাটে প্রশাসনের অভিযানের পরও গভীর রাতে ড্রেজার দিয়ে মাটি কাটার মহোৎসব ; কৃষিজমি ও পরিবেশ ধ্বংসের শঙ্কা, স্থানীয়দের উদ্বেগ

www.dainikkagoj.com