শিরোনাম
আদমদীঘিতে স্কুলের অর্থ আত্মসাতের অভিযোগ ভিত্তিহীন: সংবাদ সম্মেলনে দাবি শিশু রাকা হত্যাকাণ্ডে শোকাহত পরিবারে জামায়াত নেতাদের সৌজন্য সাক্ষাৎ, ন্যায়বিচারের দাবি ভোলাহাটে প্রশাসনের অভিযানের পরও গভীর রাতে ড্রেজার দিয়ে মাটি কাটার মহোৎসব ; কৃষিজমি ও পরিবেশ ধ্বংসের শঙ্কা, স্থানীয়দের উদ্বেগ নিজ অর্থায়নে শিক্ষার্থীদের ইউনিফর্ম ও গাছের চারা উপহার দিলেন অধ্যক্ষ দুর্গাপুরে শিশুদের মিড-ডে মিলের বনরুটি উৎপাদনে জালিয়াতি, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা দামুড়হুদা বাসস্ট্যান্ডের পাবলিক টয়লেটে যুবকের মরদেহ উদ্ধার রামগড়ে ৪৫৬ পরিবারের হাতে ফ্যামিলি কার্ড, জেলার কার্যক্রমের উদ্বোধন স্থায়ীভাবে চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে সমন্বিত পরিকল্পনা: মেয়র ডা. শাহাদাত সোনারগাঁয়ে মেঘনায় গোসল করতে নেমে রাজধানীর দুই স্কুলছাত্রের মৃত্যু দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্কে চ্যাম্পিয়ন বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১০:১১ অপরাহ্ন

নিজ অর্থায়নে শিক্ষার্থীদের ইউনিফর্ম ও গাছের চারা উপহার দিলেন অধ্যক্ষ

প্রতিবেদকের নাম / ১৩ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

 

সিংড়া (নাটোর) প্রতিনিধি:

নাটোরের সিংড়া উপজেলার বাহাদুরপুর কারিগরি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শেখ মোঃ রকিবুল ইসলাম সরকারি বা প্রাতিষ্ঠানিক কোনো তহবিল ছাড়াই নিজ অর্থায়নে বিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে স্কুল ইউনিফর্ম উপহার দিয়েছেন।

বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে এসআরআই ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণে এক অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে এসব ইউনিফর্ম তুলে দেওয়া হয়। একই সঙ্গে পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় প্রত্যেক শিক্ষার্থীকে একটি করে গাছের চারা উপহার দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কমনওয়েলথ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট (ভিপি) ও এসআরআই ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ রিফাদ মাহমুদ।

অধ্যক্ষ শেখ মোঃ রকিবুল ইসলাম বলেন, এই উদ্যোগ কোনো দান বা করুণা নয়, বরং শিক্ষার্থীদের অধিকার নিশ্চিতের একটি ক্ষুদ্র প্রয়াস। একটি উন্নয়নমুখী ও বৈষম্যহীন সমাজ গঠনে শিক্ষাপ্রতিষ্ঠানে শৃঙ্খলা ও সমতা নিশ্চিত করা জরুরি। অর্থাভাবে কোনো শিক্ষার্থীর শিক্ষা যেন বাধাগ্রস্ত না হয় এবং সবাই সমানভাবে শিক্ষার সুযোগ পায়—এ লক্ষ্যেই ব্যক্তিগত উদ্যোগে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চামারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শেখ মো. রাশিদুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মো. আল আমিন মৃধা (সাজু), ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা প্রমুখ।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
18 June 2026

নিজ অর্থায়নে শিক্ষার্থীদের ইউনিফর্ম ও গাছের চারা উপহার দিলেন অধ্যক্ষ

www.dainikkagoj.com
18 June 2026

নিজ অর্থায়নে শিক্ষার্থীদের ইউনিফর্ম ও গাছের চারা উপহার দিলেন অধ্যক্ষ

www.dainikkagoj.com