শিরোনাম
রায়গঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ: কিশোরের ছুরিকাঘাতে যুবক নিহত পার্বতীপুরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার, ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় পুলিশ আদমদীঘিতে ক্যাশ মেমো ছাড়াই সার পরিবহন: ১৫ হাজার টাকা জরিমানা, গুদাম সিলগালা কয়রার ফতেকাটি কুশোডাঙা সরকারি প্রাথমিক বিদ্যালয়: জরাজীর্ণ ঝুপড়িতে ১৫৫ শিক্ষার্থী, দ্রুত নতুন ভবনের দাবি পঞ্চগড়ে কৃষিঋণ মওকুফ সনদ বিতরণ: ‘সারের কোনো সংকট নেই, কারসাজি করলে আইনের হাতে তুলে দিন’ — প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ সিংড়ায় আবাদি জমিতে অবৈধ পুকুর খনন, ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা সাপের কামড়ে হাসপাতালে ভর্তি ওঝা ইমরান, পূর্ণাঙ্গ চিকিৎসা না নিয়েই বাড়ি ফিরলেন জয়পুরহাটে ডিবির অভিযানে ৫৫১ বোতল যৌন উত্তেজক সিরাপ উদ্ধার, ব্যবসায়ী আটক দর্শনা পৌর মেয়র হলে ৮ অগ্রাধিকার বাস্তবায়ন করবো: এনামুল হক শাহ মুকুল মাদকমুক্ত সমাজ গঠনে পরিবারকেই মূল ভূমিকা নিতে হবে: ময়মনসিংহে প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন

দামুড়হুদা বাসস্ট্যান্ডের পাবলিক টয়লেটে যুবকের মরদেহ উদ্ধার

প্রতিবেদকের নাম / ৩৩ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

 

মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধি:

চুয়াডাঙ্গার দামুড়হুদা বাসস্ট্যান্ডের একটি পাবলিক টয়লেট থেকে ফরিদ উদ্দিন (৩৭) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ১০টার দিকে বাসস্ট্যান্ডের পাবলিক টয়লেটের ভেতরে ওই যুবককে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয় এক ব্যক্তি পুলিশে খবর দেন। পরে দামুড়হুদা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহত ফরিদ উদ্দিন দামুড়হুদা উপজেলার চারুলিয়া গ্রামের খানপাড়ার মৃত নজরুল ইসলামের ছেলে।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেজবাহ উদ্দিন জানান, মায়ের অসুস্থতার খবর পেয়ে ফরিদ উদ্দিন বুধবার রাতে ঢাকা থেকে চুয়াডাঙ্গার উদ্দেশে রওনা হন। বৃহস্পতিবার সকালে দামুড়হুদা বাসস্ট্যান্ডে পৌঁছে তিনি পাবলিক টয়লেটে প্রবেশ করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সেখানে তিনি স্ট্রোক করে মারা যান।

তিনি আরও জানান, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
18 June 2026

দামুড়হুদা বাসস্ট্যান্ডের পাবলিক টয়লেটে যুবকের মরদেহ উদ্ধার

www.dainikkagoj.com
18 June 2026

দামুড়হুদা বাসস্ট্যান্ডের পাবলিক টয়লেটে যুবকের মরদেহ উদ্ধার

www.dainikkagoj.com