শিরোনাম
পটিয়ায় বন্যাদুর্গত ১৫০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দুই মাস পর মধ্যপাড়া পাথর খনিতে ফের পাথর উত্তোলন শুরু, কাজে ফিরেছেন শত শত শ্রমিক ভালুকায় উদ্দীপন কুমির খামার পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী, বাণিজ্যিক সম্ভাবনার ওপর গুরুত্বারোপ ভাঙ্গুড়ায় মাদকসেবনের দায়ে ৬ মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড সোনারগাঁয়ে আত্মসাৎ হওয়া ২৫ লাখ টাকার ‘ফ্রেশ’ সয়াবিন তেল উদ্ধার, ট্রাকচালক গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির রহস্য উদঘাটন, আন্তঃজেলা চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার বারহাট্টায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ দামুড়হুদায় বিলে মাছ ধরতে গিয়ে নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, শোকে স্তব্ধ এলাকা সেনবাগে সৈয়দ হারুন ফাউন্ডেশনের উদ্যোগে নতুন লাখপতিদের অনুদান, শিক্ষা ও চিকিৎসা সহায়তা প্রদান জেনারেল শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষা গ্রহণ করে দেশকে এগিয়ে নিতে হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০২:০২ অপরাহ্ন

দিনদুপুরে ৯ লাখ ৫০ হাজার টাকা ছিনতাই, তাড়াশে দুইজন আহত

প্রতিবেদকের নাম / ৩৩ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ১৭ জুন, ২০২৬

আলহাজ আলী রনি

ভ্রাম্যমাণ প্রতিনিধি,

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় দিনদুপুরে ৯ লাখ ৫০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় ছিনতাইকারীদের হামলায় দুইজন আহত হয়েছেন। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৭ জুন) দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে তাড়াশ উপজেলার ৫নং নওগাঁ ইউনিয়নের শাকই গ্রামে এ ঘটনা ঘটে। নওগাঁ বাজারের একটি মাছের দোকানে বাকি পরিশোধের জন্য খালকুলা এলাকা থেকে নওগাঁ বাজার রোড হয়ে মাটিয়া ও শাকই গ্রামের মাঝ দিয়ে টাকা নিয়ে যাওয়ার সময় একদল দুর্বৃত্ত পথরোধ করে।

পরে তারা ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালিয়ে ভুক্তভোগীদের কাছ থেকে নগদ ৯ লাখ ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয়। হামলায় মো. নয়ন সরকার (২২) ও মো. মনি সরকার আহত হন। তারা উভয়ই মো. রেজাউল সরকারের সন্তান।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে তাড়াশ উপজেলার খালকুলা বাজারের আল-আকসা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেন।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, ঘটনার পর থানায় অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ছিনতাইকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার দাবি জানিয়েছেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
17 June 2026

দিনদুপুরে ৯ লাখ ৫০ হাজার টাকা ছিনতাই, তাড়াশে দুইজন আহত

www.dainikkagoj.com
17 June 2026

দিনদুপুরে ৯ লাখ ৫০ হাজার টাকা ছিনতাই, তাড়াশে দুইজন আহত

www.dainikkagoj.com