শিরোনাম
রায়গঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ: কিশোরের ছুরিকাঘাতে যুবক নিহত পার্বতীপুরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার, ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় পুলিশ আদমদীঘিতে ক্যাশ মেমো ছাড়াই সার পরিবহন: ১৫ হাজার টাকা জরিমানা, গুদাম সিলগালা কয়রার ফতেকাটি কুশোডাঙা সরকারি প্রাথমিক বিদ্যালয়: জরাজীর্ণ ঝুপড়িতে ১৫৫ শিক্ষার্থী, দ্রুত নতুন ভবনের দাবি পঞ্চগড়ে কৃষিঋণ মওকুফ সনদ বিতরণ: ‘সারের কোনো সংকট নেই, কারসাজি করলে আইনের হাতে তুলে দিন’ — প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ সিংড়ায় আবাদি জমিতে অবৈধ পুকুর খনন, ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা সাপের কামড়ে হাসপাতালে ভর্তি ওঝা ইমরান, পূর্ণাঙ্গ চিকিৎসা না নিয়েই বাড়ি ফিরলেন জয়পুরহাটে ডিবির অভিযানে ৫৫১ বোতল যৌন উত্তেজক সিরাপ উদ্ধার, ব্যবসায়ী আটক দর্শনা পৌর মেয়র হলে ৮ অগ্রাধিকার বাস্তবায়ন করবো: এনামুল হক শাহ মুকুল মাদকমুক্ত সমাজ গঠনে পরিবারকেই মূল ভূমিকা নিতে হবে: ময়মনসিংহে প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন

পল্লী চিকিৎসককে মারধর, চাঁদা দাবি ও স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ

প্রতিবেদকের নাম / ২৮ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ১৭ জুন, ২০২৬

 

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় এক পল্লী চিকিৎসককে মারধর, অবরুদ্ধ করে রাখা, পাঁচ লাখ টাকা চাঁদা দাবি এবং জোরপূর্বক নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক যুবদল নেতাসহ কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় সোনারগাঁও থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

অভিযুক্তদের মধ্যে রয়েছেন মোগরাপাড়া ইউনিয়নের গোহাট্টা এলাকার আরিফ হোসেন বাবু (৩৫), মো. শাহীন (২৫), মো. সুমন (২৫) এবং আরও ২–৩ জন অজ্ঞাত ব্যক্তি। স্থানীয় সূত্রে জানা যায়, আরিফ হোসেন বাবু স্থানীয় রাজনৈতিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত এবং একটি বিএনপি নেতার অনুসারী হিসেবে পরিচিত।

লিখিত অভিযোগ ও ভুক্তভোগীর পারিবারিক সূত্রে জানা যায়, পল্লী চিকিৎসক মো. কালাম গোহাট্টা বেলেরথলি এলাকায় একটি ট্রেনিং সেন্টার পরিচালনা করেন। গত ১৫ জুন রাত আনুমানিক ৯টার দিকে এশার নামাজ শেষে বাড়ি ফেরার পথে তাকে পথরোধ করা হয়।

অভিযোগ অনুযায়ী, তাকে এলোপাতাড়ি মারধর করে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়। পরে জোরপূর্বক তার ব্যবসা প্রতিষ্ঠানের অফিস কক্ষে নিয়ে প্রায় দুই ঘণ্টা অবরুদ্ধ করে রাখা হয়।

এ সময় ভুক্তভোগীর কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করা হয় এবং টাকা না দিলে ট্রেনিং সেন্টার বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। একপর্যায়ে ভয়ভীতি প্রদর্শন করে একটি নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া হয়, যেখানে তার বিরুদ্ধে দুই লাখ টাকা পাওনার কথা উল্লেখ করে কিস্তিতে পরিশোধের শর্ত লেখা হয়।

পরবর্তীতে বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা নিলে প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগে দাবি করা হয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগীর ভাগ্নে ও সোনারগাঁও প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মো. আনোয়ার হোসেন মঙ্গলবার (১৬ জুন) সোনারগাঁও থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

ভুক্তভোগী পরিবারের দাবি, হুমকি ও স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টার কারণে অভিযোগ করতে কিছুটা বিলম্ব হয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে রাজনৈতিক প্রভাবমুক্তভাবে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বলেন, অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তে সত্যতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। স্থানীয়রা দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

 

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
17 June 2026

পল্লী চিকিৎসককে মারধর, চাঁদা দাবি ও স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ

www.dainikkagoj.com
17 June 2026

পল্লী চিকিৎসককে মারধর, চাঁদা দাবি ও স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ

www.dainikkagoj.com