শিরোনাম
রায়গঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ: কিশোরের ছুরিকাঘাতে যুবক নিহত পার্বতীপুরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার, ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় পুলিশ আদমদীঘিতে ক্যাশ মেমো ছাড়াই সার পরিবহন: ১৫ হাজার টাকা জরিমানা, গুদাম সিলগালা কয়রার ফতেকাটি কুশোডাঙা সরকারি প্রাথমিক বিদ্যালয়: জরাজীর্ণ ঝুপড়িতে ১৫৫ শিক্ষার্থী, দ্রুত নতুন ভবনের দাবি পঞ্চগড়ে কৃষিঋণ মওকুফ সনদ বিতরণ: ‘সারের কোনো সংকট নেই, কারসাজি করলে আইনের হাতে তুলে দিন’ — প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ সিংড়ায় আবাদি জমিতে অবৈধ পুকুর খনন, ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা সাপের কামড়ে হাসপাতালে ভর্তি ওঝা ইমরান, পূর্ণাঙ্গ চিকিৎসা না নিয়েই বাড়ি ফিরলেন জয়পুরহাটে ডিবির অভিযানে ৫৫১ বোতল যৌন উত্তেজক সিরাপ উদ্ধার, ব্যবসায়ী আটক দর্শনা পৌর মেয়র হলে ৮ অগ্রাধিকার বাস্তবায়ন করবো: এনামুল হক শাহ মুকুল মাদকমুক্ত সমাজ গঠনে পরিবারকেই মূল ভূমিকা নিতে হবে: ময়মনসিংহে প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন

অবহেলার অবসান: চেয়ারম্যান আবু তাহেরের উদ্যোগে স্বস্তিতে ঢেমশাবাসী

প্রতিবেদকের নাম / ৩২ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ১৭ জুন, ২০২৬

 

নুরুল কবির, সাতকানিয়া প্রতিনিধি:

দীর্ঘদিনের অবহেলা ও দুর্ভোগের অবসান ঘটিয়ে অবশেষে উন্নয়নের আলোয় আলোকিত হলো কেরানীহাট হতে ঢেমশা কার্তিকের দোকান সড়কের কালী মন্দির হতে কার্তিকের দোকান পর্যন্ত অংশটি। কাঞ্চনাবাদ ইউনিয়ন পরিষদের (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু তাহেরের দ্রুত উদ্যোগ ও দূরদর্শী নেতৃত্বে সড়কটির সংস্কার কাজ সম্পন্ন হওয়ায় স্বস্তি ফিরেছে স্থানীয়দের মাঝে।

স্থানীয়রা জানান, সড়কটির এই অংশ দীর্ঘদিন ধরে খানাখন্দে ভরা অবস্থায় পড়ে ছিল। বর্ষা মৌসুমে গর্তগুলো কাদা-পানিতে ভরে গিয়ে তা প্রায় মৃত্যুফাঁদে পরিণত হতো। ফলে স্কুল-কলেজের শিক্ষার্থী, সাধারণ পথচারী ও যানবাহন চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হতো এলাকাবাসীকে।

একজন স্থানীয় পথচারী বলেন, “বর্ষায় এই রাস্তা দিয়ে চলাচল করা ছিল অত্যন্ত কষ্টকর। এখন চেয়ারম্যান সাহেবের উদ্যোগে আমরা সেই দুর্ভোগ থেকে মুক্তি পেয়েছি।”

স্থানীয়দের অভিযোগ ও ভোগান্তির বিষয়টি গুরুত্ব সহকারে নিয়ে দ্রুত পদক্ষেপ নেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু তাহের। তাঁর তত্ত্বাবধানে অল্প সময়ের মধ্যেই সড়কটির উন্নয়ন কাজ সম্পন্ন করা হয়।

এ বিষয়ে চেয়ারম্যান আবু তাহের বলেন, “ঢেমশাবাসীর কষ্ট লাঘব করাই আমার প্রধান লক্ষ্য। এলাকার বাকি অবহেলিত রাস্তাগুলোও পর্যায়ক্রমে সংস্কার করা হবে। সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।”

সড়ক উন্নয়ন কাজ শেষ হওয়ায় স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও শিক্ষার্থীদের মাঝে আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করছে। এলাকাবাসীর মতে, এই উদ্যোগ শুধু একটি সড়কের উন্নয়ন নয়—বরং ঢেমশার উন্নয়নের পথে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি, যা ভবিষ্যতে এলাকার সার্বিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
17 June 2026

অবহেলার অবসান: চেয়ারম্যান আবু তাহেরের উদ্যোগে স্বস্তিতে ঢেমশাবাসী

www.dainikkagoj.com
17 June 2026

অবহেলার অবসান: চেয়ারম্যান আবু তাহেরের উদ্যোগে স্বস্তিতে ঢেমশাবাসী

www.dainikkagoj.com