শিরোনাম
পটিয়ায় বন্যাদুর্গত ১৫০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দুই মাস পর মধ্যপাড়া পাথর খনিতে ফের পাথর উত্তোলন শুরু, কাজে ফিরেছেন শত শত শ্রমিক ভালুকায় উদ্দীপন কুমির খামার পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী, বাণিজ্যিক সম্ভাবনার ওপর গুরুত্বারোপ ভাঙ্গুড়ায় মাদকসেবনের দায়ে ৬ মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড সোনারগাঁয়ে আত্মসাৎ হওয়া ২৫ লাখ টাকার ‘ফ্রেশ’ সয়াবিন তেল উদ্ধার, ট্রাকচালক গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির রহস্য উদঘাটন, আন্তঃজেলা চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার বারহাট্টায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ দামুড়হুদায় বিলে মাছ ধরতে গিয়ে নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, শোকে স্তব্ধ এলাকা সেনবাগে সৈয়দ হারুন ফাউন্ডেশনের উদ্যোগে নতুন লাখপতিদের অনুদান, শিক্ষা ও চিকিৎসা সহায়তা প্রদান জেনারেল শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষা গ্রহণ করে দেশকে এগিয়ে নিতে হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন

জামালপুরে পৃথক দুই মামলায় একজনের মৃত্যুদণ্ড, একজনের যাবজ্জীবন

প্রতিবেদকের নাম / ১৩ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ১৭ জুন, ২০২৬

 

জামালপুর প্রতিনিধি:

জামালপুরে গৃহবধূকে পুড়িয়ে হত্যা ও এক কিশোরীকে ধর্ষণের পৃথক দুই মামলায় দুই আসামির বিরুদ্ধে রায় দিয়েছেন আদালত। এর মধ্যে একজনকে মৃত্যুদণ্ড এবং অপরজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে উভয় আসামিকে পাঁচ লাখ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

বুধবার (১৭ জুন) দুপুরে জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হলেন দেওয়ানগঞ্জ উপজেলার দক্ষিণ রহিমপুর গ্রামের মজর উদ্দিনের ছেলে আলাল সেক। অন্যদিকে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি একই উপজেলার বাঘার চর গ্রামের জসিজল হকের ছেলে রাজিব হোসেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফজলুল হক জানান, ২০০৮ সালের ২৬ মে দক্ষিণ রহিমপুর গ্রামে যৌতুকের দাবিতে স্ত্রী নাইফুল বেগমকে মারধর করে গুরুতর আহত করেন আলাল সেক। পরে তাকে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের বাবা আব্দুল খালেক বাদী হয়ে দেওয়ানগঞ্জ থানায় সাতজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। মামলার প্রধান আসামি আলাল সেক আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। মামলায় ৯ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত তাকে মৃত্যুদণ্ড ও পাঁচ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেন। তবে তিনি দীর্ঘদিন ধরে পলাতক রয়েছেন।

অন্যদিকে, ২০১৫ সালের ৭ জুন রাত দেড়টার দিকে দেওয়ানগঞ্জ উপজেলার বাঘার চর এলাকায় এক দশম শ্রেণির শিক্ষার্থীর বাড়িতে প্রবেশ করে তাকে ধর্ষণ করেন প্রতিবেশী রাজিব হোসেন। ভুক্তভোগীর চিৎকারে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে রাজিবকে হাতেনাতে আটক করলেও তিনি ধস্তাধস্তি করে পালিয়ে যান। পরদিন ভুক্তভোগী বাদী হয়ে দেওয়ানগঞ্জ থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। মামলায় ৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত রাজিব হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন।

আদালতের এ রায়ে রাষ্ট্রপক্ষ সন্তোষ প্রকাশ করেছে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
17 June 2026

জামালপুরে পৃথক দুই মামলায় একজনের মৃত্যুদণ্ড, একজনের যাবজ্জীবন

www.dainikkagoj.com
17 June 2026

জামালপুরে পৃথক দুই মামলায় একজনের মৃত্যুদণ্ড, একজনের যাবজ্জীবন

www.dainikkagoj.com