শিরোনাম
বিদ্যালয়ে ঢুকে ছাত্রীদের ‘আই লাভ ইউ’ লেখা চকলেট, ৩ কিশোর আটক জাতীয় পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ ফাইনালে অংশ নেওয়া খেলোয়াড়দের সঙ্গে জেলা প্রশাসকের শুভেচ্ছা বিনিময় সিরাজগঞ্জে অর্থনৈতিক শুমারি ২০২৪-এর জাতীয় প্রতিবেদন প্রকাশ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত দর্শনা প্রেসক্লাব উন্নয়নে মশিউর রহমানের ২ লাখ টাকার অনুদান কুষ্টিয়া জেনারেল হাসপাতালের বন্ধ সেবা দ্রুত চালুর আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীর জামালপুরে পৃথক দুই মামলায় একজনের মৃত্যুদণ্ড, একজনের যাবজ্জীবন বকশীগঞ্জে পুকুরে ডুবে শিশুর মৃত্যু মিথ্যা দলিলে নামজারির চেষ্টা: কমলনগরে ভাই-বোনের এক মাসের কারাদণ্ড আর্জেন্টিনা ভক্ত তারকা লেখক ও কথাসাহিত্যিক তুলতুল, ভরসা মেসির ওপর সিরাজগঞ্জে ট্রাকচাপায় কর্তব্যরত ট্রাফিক পুলিশ নিহত
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৮:২২ অপরাহ্ন

বকশীগঞ্জে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

প্রতিবেদকের নাম / ১০ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ১৭ জুন, ২০২৬

 

জামালপুর প্রতিনিধি:

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় পুকুরের পানিতে ডুবে মো. রবিউল ইসলাম (৬) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১৭ জুন) দুপুরে উপজেলার বকশীগঞ্জ সদর ইউনিয়নের ঝালরচর পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রবিউল ইসলাম ওই গ্রামের মো. আবু সালেকের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টার মধ্যে বাড়ির পাশে খেলাধুলা করার সময় কোনো এক পর্যায়ে নিখোঁজ হয় রবিউল। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে বাড়ি থেকে প্রায় ১০০ গজ দূরে রফিক প্রফেসরের পুকুরে তাকে ভাসমান অবস্থায় দেখতে পান।

শিশুটির মায়ের চিৎকার শুনে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে তাকে উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক রবিউলকে মৃত ঘোষণা করেন।

এ মর্মান্তিক ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
17 June 2026

বকশীগঞ্জে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

www.dainikkagoj.com
17 June 2026

বকশীগঞ্জে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

www.dainikkagoj.com