শিরোনাম
রায়গঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ: কিশোরের ছুরিকাঘাতে যুবক নিহত পার্বতীপুরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার, ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় পুলিশ আদমদীঘিতে ক্যাশ মেমো ছাড়াই সার পরিবহন: ১৫ হাজার টাকা জরিমানা, গুদাম সিলগালা কয়রার ফতেকাটি কুশোডাঙা সরকারি প্রাথমিক বিদ্যালয়: জরাজীর্ণ ঝুপড়িতে ১৫৫ শিক্ষার্থী, দ্রুত নতুন ভবনের দাবি পঞ্চগড়ে কৃষিঋণ মওকুফ সনদ বিতরণ: ‘সারের কোনো সংকট নেই, কারসাজি করলে আইনের হাতে তুলে দিন’ — প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ সিংড়ায় আবাদি জমিতে অবৈধ পুকুর খনন, ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা সাপের কামড়ে হাসপাতালে ভর্তি ওঝা ইমরান, পূর্ণাঙ্গ চিকিৎসা না নিয়েই বাড়ি ফিরলেন জয়পুরহাটে ডিবির অভিযানে ৫৫১ বোতল যৌন উত্তেজক সিরাপ উদ্ধার, ব্যবসায়ী আটক দর্শনা পৌর মেয়র হলে ৮ অগ্রাধিকার বাস্তবায়ন করবো: এনামুল হক শাহ মুকুল মাদকমুক্ত সমাজ গঠনে পরিবারকেই মূল ভূমিকা নিতে হবে: ময়মনসিংহে প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন

মিথ্যা দলিলে নামজারির চেষ্টা: কমলনগরে ভাই-বোনের এক মাসের কারাদণ্ড

প্রতিবেদকের নাম / ২৮ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ১৭ জুন, ২০২৬

 

মোখলেছুর রহমান ধনু

রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:

লক্ষ্মীপুরের কমলনগরে জাল ও মিথ্যা দলিল দাখিল করে নামজারি খতিয়ান সৃজনের চেষ্টার অভিযোগে দুই ভাই-বোনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৭ জুন) দুপুরে কমলনগর উপজেলা ভূমি অফিসে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরাফাত হোসাইন এ দণ্ডাদেশ প্রদান করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার চর কাদিরা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চর ঠিকা গ্রামের মৃত নুরনবীর ছেলে ইকবাল হোসেন (২৪) এবং তার বোন নয়ন বেগম (৪০)। তাদের বিরুদ্ধে জোরপূর্বক জমি দখলের অভিযোগও রয়েছে।

আদালত সূত্রে জানা যায়, বুধবার উপজেলা ভূমি অফিসে মিসকেস আদালতের শুনানি চলাকালে নয়ন বেগম ও ইকবাল হোসেন একটি জমির নামজারি খতিয়ান তৈরির উদ্দেশ্যে ভুয়া ও মিথ্যা দলিল দাখিল করেন। বিষয়টি আদালতের নজরে এলে যাচাই-বাছাইয়ে দলিলের অসত্যতা ও জালিয়াতির প্রমাণ পাওয়া যায়। পরে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

অভিযোগ প্রমাণিত হওয়ায় এবং অপরাধ স্বীকার করায় দণ্ডবিধি, ১৮৬০-এর সংশ্লিষ্ট ধারায় তাদের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরাফাত হোসাইন জানান, ভূমি সেবায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং জালিয়াতি প্রতিরোধে প্রশাসনের এ ধরনের অভিযান ও আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে। দণ্ডপ্রাপ্তদের লক্ষ্মীপুর জেলা কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
17 June 2026

মিথ্যা দলিলে নামজারির চেষ্টা: কমলনগরে ভাই-বোনের এক মাসের কারাদণ্ড

www.dainikkagoj.com
17 June 2026

মিথ্যা দলিলে নামজারির চেষ্টা: কমলনগরে ভাই-বোনের এক মাসের কারাদণ্ড

www.dainikkagoj.com