শিরোনাম
রায়গঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ: কিশোরের ছুরিকাঘাতে যুবক নিহত পার্বতীপুরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার, ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় পুলিশ আদমদীঘিতে ক্যাশ মেমো ছাড়াই সার পরিবহন: ১৫ হাজার টাকা জরিমানা, গুদাম সিলগালা কয়রার ফতেকাটি কুশোডাঙা সরকারি প্রাথমিক বিদ্যালয়: জরাজীর্ণ ঝুপড়িতে ১৫৫ শিক্ষার্থী, দ্রুত নতুন ভবনের দাবি পঞ্চগড়ে কৃষিঋণ মওকুফ সনদ বিতরণ: ‘সারের কোনো সংকট নেই, কারসাজি করলে আইনের হাতে তুলে দিন’ — প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ সিংড়ায় আবাদি জমিতে অবৈধ পুকুর খনন, ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা সাপের কামড়ে হাসপাতালে ভর্তি ওঝা ইমরান, পূর্ণাঙ্গ চিকিৎসা না নিয়েই বাড়ি ফিরলেন জয়পুরহাটে ডিবির অভিযানে ৫৫১ বোতল যৌন উত্তেজক সিরাপ উদ্ধার, ব্যবসায়ী আটক দর্শনা পৌর মেয়র হলে ৮ অগ্রাধিকার বাস্তবায়ন করবো: এনামুল হক শাহ মুকুল মাদকমুক্ত সমাজ গঠনে পরিবারকেই মূল ভূমিকা নিতে হবে: ময়মনসিংহে প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন

সিরাজগঞ্জে ট্রাকচাপায় কর্তব্যরত ট্রাফিক পুলিশ নিহত

প্রতিবেদকের নাম / ২২ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

ফিরোজ আল আমিন

নিজস্ব  প্রতিনিধি:

সিরাজগঞ্জে মহাসড়কে দায়িত্ব পালনকালে ট্রাকচাপায় ট্রাফিক পুলিশের এক কর্মকর্তা নিহত হয়েছেন। মঙ্গলবার (১৬ জুন) বিকেলে যমুনা সেতুর পশ্চিম মহাসড়কের সয়দাবাদ রেলওয়ে স্টেশনের দক্ষিণ পাশে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত নুরুল ইসলাম সিরাজগঞ্জ সদর ট্রাফিক বিভাগের এটিএসআই (সহকারী ট্রাফিক উপ-পরিদর্শক) হিসেবে কর্মরত ছিলেন। তিনি বগুড়া জেলার শাহজাহানপুর উপজেলার বোহাইল গ্রামের আফসার আলীর ছেলে।

যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম জানান, নুরুল ইসলামসহ ট্রাফিক পুলিশের সদস্যরা মহাসড়কে নিয়মিত দায়িত্ব পালন করছিলেন। এ সময় দুটি ট্রাকের মধ্যে দ্রুতগতিতে ওভারটেকিংয়ের প্রতিযোগিতা চলছিল। একপর্যায়ে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে কর্তব্যরত এটিএসআই নুরুল ইসলামকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে দুর্ঘটনায় ট্রাকচালক আহত হওয়ায় তাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি আমিরুল ইসলাম আরও জানান, নিহত ট্রাফিক কর্মকর্তার মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এই দুর্ঘটনায় সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের মতে, মহাসড়কে বেপরোয়া গতিতে যানবাহন চালানো এবং ওভারটেকিংয়ের প্রবণতা কমাতে আরও কঠোর নজরদারি প্রয়োজন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
16 June 2026

সিরাজগঞ্জে ট্রাকচাপায় কর্তব্যরত ট্রাফিক পুলিশ নিহত

www.dainikkagoj.com
16 June 2026

সিরাজগঞ্জে ট্রাকচাপায় কর্তব্যরত ট্রাফিক পুলিশ নিহত

www.dainikkagoj.com