শিরোনাম
ঠাকুরগাঁওয়ে অটিস্টিক স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যসহ নানা অনিয়মের অভিযোগ সিরাজগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, বেকারি কারখানাকে ২০ হাজার টাকা জরিমানা চট্টগ্রামে বিষাক্ত মদপানে সাংবাদিকসহ দুইজনের মৃত্যু, পরিকল্পিত হত্যার অভিযোগে তদন্তের দাবি দুর্গাপুরে এডিপি প্রকল্পের আওতায় শিক্ষা প্রতিষ্ঠানে বেঞ্চ, ফ্যান ও ক্রীড়া সামগ্রী বিতরণ মেঘনার ভাঙনে বসতভিটা নদীগর্ভে, পাউবোর ধীরগতিতে ক্ষোভে ফুঁসছে রামগতি-কমলনগর দৌলতপুরে পদ্মার ভয়াবহ ভাঙন, নদীগর্ভে বিলীন ৩০০ বিঘা ফসলি জমি ভেড়ামারায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, আর্জেন্টিনার পরাজয় নিয়ে গুঞ্জন; কারণ নিশ্চিত নয় নয় বিভাগে একযোগে নবীন বরণ, একাডেমিক সম্প্রসারণের নতুন অধ্যায়ে নেত্রকোণা বিশ্ববিদ্যালয় ভাঙ্গুড়ায় মোবাইল কোর্টে ৬৫টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, ঘটনাস্থলেই ধ্বংস বিশ্বকাপ ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া, যুবকের মৃত্যু
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন

সিন্দুকছড়িতে রাস্তা নির্মাণ শ্রমিকদের মারধরের অভিযোগ, ১৬ জনকে উদ্ধার করেছে সেনাবাহিনী

প্রতিবেদকের নাম / ৩৪ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

 

মোঃ মাসুদ রানা, বিশেষ প্রতিনিধি:

খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার ৩নং সিন্দুকছড়ি ইউনিয়নের ১নং মুড়াপাড়া এলাকায় রাস্তা নির্মাণকাজে নিয়োজিত শ্রমিকদের অস্ত্রের মুখে জিম্মি করে মারধরের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে রবিবার (১৪ জুন) বিকেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মুড়াপাড়া নতুন সড়ক নির্মাণকাজ চলাকালে কয়েকজন অস্ত্রধারী ব্যক্তি শ্রমিকদের ওপর হামলা চালায়। অভিযোগ রয়েছে, ইউপিডিএফের মূল দলের পোস্ট পরিচালক নিশান মারমার নেতৃত্বে তিনজন সশস্ত্র ব্যক্তি নির্মাণকাজে নিয়োজিত ১৫ জন বাঙালি ও একজন অবাঙালি শ্রমিককে জিম্মি করে মারধর করে।

ঘটনার সুনির্দিষ্ট কারণ সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া না গেলেও স্থানীয়দের ধারণা, রাস্তা নির্মাণ প্রকল্পের অর্থ বরাদ্দকে কেন্দ্র করে চাঁদা দাবির জেরে এ হামলার ঘটনা ঘটতে পারে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কোনো পক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

আহতদের মধ্যে রয়েছেন আনিছুর রহমান, খোকন হোসেন, সাদ্দাম হোসেন, বেলাল হোসেনসহ মোট ১৬ জন শ্রমিক। তারা সবাই খাগড়াছড়ির মাটিরাঙা পৌর এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

ঘটনার পর সিন্দুকছড়ি জোনের সেনাবাহিনীর সদস্যরা আহত শ্রমিকদের উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যান এবং প্রয়োজনীয় সহায়তা প্রদান করেন।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বিষয়টি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত করছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তবে অভিযোগের বিষয়ে ইউপিডিএফের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
16 June 2026

সিন্দুকছড়িতে রাস্তা নির্মাণ শ্রমিকদের মারধরের অভিযোগ, ১৬ জনকে উদ্ধার করেছে সেনাবাহিনী

www.dainikkagoj.com
16 June 2026

সিন্দুকছড়িতে রাস্তা নির্মাণ শ্রমিকদের মারধরের অভিযোগ, ১৬ জনকে উদ্ধার করেছে সেনাবাহিনী

www.dainikkagoj.com